Chandpur Darpan
৫ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে মা ইলিশ রক্ষার ১ম দিনেই মাঠে মৎস্য বিভাগ অনুপস্থিত

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ ৪ অক্টোবর শনিবার থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বৃহত্তর অঞ্চলে চলছে ২২ দিনের ইলিশসহ সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞায় এই উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত সীমানা ২৫ কিলোমিটার।  নিষেধাজ্ঞার প্রথম দিনেই উপজেলা মৎস্য বিভাগ মাঠে ছিলেন অনুপস্থিত।
বেলা ২ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) শামীম আহমেদ এর সাথে মুঠফোনে কথা হলে তিনি জানান, আমি জেলা সদর চাঁদপুরে সচেতনতামূলক সভায় আছি। তবে মতলব উত্তর উপজেলায় তাঁর জনবল সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অফিসে একজন অফিস সহায়ক ও একজন অফিস সহকারী আছেন।
তবে সন্ধ্যার পরেও খোঁজ নিয়ে জানা গেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) মতলব উত্তর উপজেলায় আসেননি। ৯ হাজার ২২ জেলের মেঘনা পাড়ের এই উপজেলায় মা ইলিশ সহ সকল মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে উপজেলা মৎস্য বিভাগের মাঠে না থাকার বিষয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বিষয়টি সত্যিই হতাশার বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ছুটিতে ভারতে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত না থাকায় অফিস সহায়ক আরিফ হোসেন অলসভাবে দিন কাটালেও প্রকল্পের চুক্তিভিত্তিক অফিস সহকারী ইমাম হোসেন স্থানীয় জেলে প্রতিনিধি হওয়ায় জেলে প্রতিনিধি হিসেবে ষাটনল ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে চাল বিতরণে উপস্থিত থেকে দিন কাটিয়েছেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি আছেন ঢাকায়। তাই মুঠফোনে কথা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ জানান, আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কোনো অভিযান পরিচালনা করা হয়নি। তবে কাল থেকে অভিযান পরিচালনা করার আশা রাখছি।
মতলব উত্তর উপজেলার মেঘনায় ইলিশের প্রজনন কেন্দ্র খ্যাত ষাটনল থেকে বাবুবাজার, ছটাকি, দশানি, মোহনপুর, একলাশপুর, জহিরাবাদ হয়ে আমিরাবাদ পর্যন্ত দীর্ঘ্য এই ২৫ কিলোমিটার অঞ্চলে ইলিশ সহ সকল মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মেঘনা পাড়ের বেশ কয়েকজন জেলে, স্থানীয় বিভিন্ন দোকানদার সহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলায় তালিকাভুক্ত ৯ হাজারেরও অধিক জেলে ও ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভার এই উপজেলায় শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ষাটনলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন এর উপস্থিতিতে সচেতনতামূলক যে সভাটি হয়েছে এত ব্যাপক সংখ্যক জেলে ও বিশাল উপজেলার ব্যাপক এই অঞ্চলে এটিই একমাত্র সচেতনতামূলক সভা। উপজেলার আর কোথাও সচেতনতা মূলক কোন সভা বা অন্য কেন ধরনের প্রচার-প্রচারণা হয়নি।
উপজেলার অধিকাংশ জেলে লেখাপড়া না জানলেও মেঘনা পাড়ের কিছু অঞ্চলে মা ইলিশ না ধরা, ধরলে শাস্তি, ২২ দিনের নিষেধাজ্ঞা সহ বেশ কিছু তথ্য ও নির্দেশনার লেখা সম্বলিত ব্যানার সাটানো অবস্থায় আছে এমন দৃশ্য দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০