chandpurdarpan
২ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসকের যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা

মাজহারুল ইসলাম অনিক :

চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার মন্ত্রী ও এমপিদের সাথে আলোচনা করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। কারণ সলিম উল্যা সেলিম একজন অভিজ্ঞ মানুষ। রাজনৈতিক অঙ্গনে সারা জেলায় উনার পরিচিতি আছে। আশা করি তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সকল বিষয় বুঝে এবং সমন্বয় করে কাজ করবেন।

তিনি আরো বলেন, বিএনপির এই নেতা দীর্ঘ বছর আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন। ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। এই দায়িত্বের মাধ্যমে তিনি পুরো জেলার মানুষের পাশে থাকার সুযোগ হয়েছে। নিশ্চয়ই তিনি তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার এর সঞ্চালনায় বক্তব্য দেন নবযোগদানকৃত প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম।

তিনি বক্তব্য বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি চাঁদপুর জেলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জেলা পরিষদের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি আরোও বলেন, দায়িত্ব পাওয়ার চেয়ে পালন করা অনেক কঠিন। ন্যায় ও সততার সাথে যেন আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। কোন ধরনের অনিয়ম, মানুষের প্রতি অন্যায় অবিচার ত্যাগ করে আমরা সকলে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। আমার আগে আমরা, সবার আগে চাঁদপুর জেলার জন্য সকলে কাজ করবো।

আরো বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান। তিনি বলেন, জেলা বিএনপির সেক্রেটারী সলিম উল্যা সেলিম আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে দেখেছি তিনি একজন আন্তরিক লোক। যোগ্য একজন ব্যাক্তিকে এই দায়িত্ব দেয়া হয়েছে। নিশ্চয়ই তিনি দায়িত্ব পালনে যোগ্যতার পরিচয় রাখবেন। উনার সফলতা কামনা করি।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, সলিম উল্যা সেলিম বিএনপির একজন বর্ষিয়ান নেতা। রাজনৈতিক ময়দানে তাঁর অনেক ত্যাগ রয়েছে। সরকারের পক্ষ থেকে উনাকে এই দায়িত্ব দেয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ ফরিদ আহমেদ মানিক প্রথম জেলা পরিষদে অতিথি হিসেবে আগমণ করায় জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ এবং একই সাথে নবযোগদানকৃত প্রশাসককেও বরণ করা হয়।

সবশেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারকে নিয়ে নবযোগদানকৃত জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম তার দাপ্তারিক কার্যক্রম শুরু করেন।

এ সময় চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা সহ বিভিন্ন পেশ শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০