chandpurdarpan
৩১ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে অনুমোদন ছাড়া অতিরিক্ত নির্মাণ ও লোডের কারণেই ভবনটি হেলে পড়েছে, ধারণা তদন্ত কমিটির

গাজী মমিন,ফরিদগঞ্জ :

ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর সড়কে একটি চারতলা ভবন পাশের ভবনের দিকে হেলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করেছে। তবে প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও ভবন খালি করতে গড়িমসি করছেন মালিকরা—এমন অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে ঝুঁকি বিবেচনায় ভবন খালি করার নির্দেশ দেয়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পরিদর্শন শেষে তদন্ত কমিটি ভবনের গঠনগত অবস্থা (স্ট্রাকচারাল স্ট্রেংথ) যাচাই করতে দেয়ালের আংশিক ভাঙার নির্দেশনা দেয়। বিশেষ করে ভবনের পিলার ও ভিত্তির অবস্থা পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজী দেলোয়ার হোসেনের ভবনের তৃতীয় তলার পর অনুমোদন ছাড়াই অতিরিক্ত নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ভবনের উত্তর অংশে অতিরিক্ত লোডের বিষয়টিও লক্ষ্য করা গেছে, যা ভবন হেলে পড়ার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ অবস্থার পরও ভবন পুরোপুরি খালি করা হয়নি, যা নিয়ে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে ভবনের মালিক দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেবে, আমি তা গ্রহণ করব।

তদন্ত কমিটির সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের জানান, পিলার ও অন্যান্য কাঠামোগত পরীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ততদিন পর্যন্ত সংশ্লিষ্টদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০