chandpurdarpan
৩০ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের অবাধে চলছে নদীতে জাটকা নিধন!

সুজন চৌধুরী :

চাঁদপুরে মার্চ- এপ্রিল দু’মাসের জন্য পদ্মায় মেঘনায় চলছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পদ্মা মেঘনা নদীতে অবাধে জাটকা নিধন। নিষেধাজ্ঞা চলাকালিন জেলেদেরকে সরকারিভাবে চার মাস ৪০ কেজি করে চাউল দেয়া হবে। ইতোমধ্যে দু’মাসের জন্য ৮০ কেজি করে চাল বিতরণ করা সম্পন্ন হয়েছে। তারপরও তারা কেউই জাটকা ধরা বন্ধ করছে না। পদ্মা মেঘনায় সকালবেলা পুরো নদীতে জেলেদের জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়।

অভিযোগ রয়েছে- যে সমস্ত জেলেরা নৌ পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করতে পারে তারাই সাধারণত মাছ শিকার করতে পারে। অন্যান্য বারের থেকে এবার অভিযানে তেমন লক্ষণীয় কোন প্রচার-প্রচারণা এবং জেলেদেরকে নিয়ে কোন প্রকার আলোচনা করতে দেখা যায়নি।

চাঁদপুর হাইমচর মতলবসহ প্রতিটি নৌ পুলিশ ফাঁড়ি তেমন কোন বড় ধরনের অভিযানে ট্রলার এবং জেলেদের জাল আটকাতে দেখা যায়নি। কোন কোন নৌ পুলিশ ফাঁড়িতে গেলে উক্ত থানার ওসিদেরকে খুঁজে পাওয়া যায় না। সেখানে গিয়ে কর্মরত লোকদেরকে জিজ্ঞেস করলে বলে স্যার রাতে ডিউটি করেছেন তাই এখন বাসায় রয়েছেন। অথচ অন্যান্যবারের মতো এবার চোখে পড়ার মতো তেমন কোন জাল এবং জেলেদের নৌকা আটকাতে দেখা যায়নি অথবা জেলেদেরকে আটক এবং কতটি মামলা হয়েছে সে ব্যাপারে প্রতিদিন কোন রিপোর্ট সংবাদপত্রে দিতে দেখা যায়নি এবং সাংবাদিকদেরকে ডেকেও কোন প্রকার সংবাদ প্রচার করার জন্য বলতে দেখা যায়নি। বর্তমানে এমন অবস্থা হয়েছে, জেলেরা দিন এবং রাত সমানভাবে নদীতে মাছ শিকার করতে দেখা যায়।

এসব জাটকা এখন শহরের বিভিন্ন অলিগলিতে এবং পাড়া মহল্লায়  এমনকি মেইন সড়কের পাশে বিক্রি করতে দেখা যায়। শুধুমাত্র বড় স্টেশন মাছ ঘাটে জাটকা বিক্রি করতে দেখা যায় না।

সাধারণ জনগণের প্রশ্ন এভাবে জাটকা ধরলে অভিযান কার্যক্রম কতটা সফল হবে? শুধু তাই নয় ইলিশ কতটা বৃদ্ধি পাবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০