chandpurdarpan
৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

ঐতিহ্যবাহী বাণিজ্য-বন্দর চাঁদপুরের ব্যবসায়ীদের সমস্যা নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে এফবিসিসিআই-এর জেনারেল বডি মেম্বার ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে ৫৫ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, তাহলে চাঁদপুরের উন্নয়নে আমরাবএকসাথে কাজ করব।

তিনি আরো বলেন, আমি জয়লাভ করলে  আমি চেষ্টা করব আগামী ৩ বছরের মধ্যে মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পন করার। আমরা ক্ষমতায় গেলে সরকারের কোন টাকা অপচয় হতে দেবো না।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফারুক আহমেদ মৃধা।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন হাসপাতাল ও ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহীন, বাবুরহাট বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান, ঔষধ ব্যবসায়িক মালিক সমিতির সহ-সভাপতি মনির হোসেন গাজী, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর হকার্স সমিতির সভাপতি মো. মোহসীন মিয়া, চাঁদপুর মীর শিপিং ব্যবসায়ি সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা জুয়েলারী সমিতির সভাপতি মোস্তফা ফুল মিয়া, চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিমন, চাঁদপুর রড-সিমেন্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে আব্দুল আজিজ মিয়াজী, চাঁদপুর ডেভেলপার সমিতির সভাপতি আব্দুল আল মামুন, চাঁদপুর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জগলু, চাঁদপুর মৎস্য বনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, চাঁদপুর বরফকল মালিক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন শাকিল, চাঁদপুর জেলা পুস্তক সমিতির সভাপতি এস এম মোর্শেদ, বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিএম হারুনর রশীদ, চাঁদপুর আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, মিজানুর রহমান চৌধুরীর পর শহরের বুকে একমাত্র কৃতি সন্তান শেখ ফরিদ আহমেদ মানিক। শেখ ফরিদ আহমেদ মানিক এক ও অদ্বিতীয়। তারই প্রমান হচ্ছে আজকে চাঁদপুরের ৫৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা। যা চাঁদপুরে এই প্রথম এত বড় পরিসরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে। দল ছাড়াও শেখ ফরিদ আহমেদ মানিক একজন ব্যবসায়ী, তিনি আমাদের প্রার্থী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর হকার্স মার্কেট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন পুরান বাজার ব্যবসায়ী নেপাল চন্দ্র সাহা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০