chandpurdarpan
৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপনাদের সহযোগিতায় ধানের শীষে ভোট পেলে আমরা সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর-০৩ আসনের ধানের শীষ এর প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিতে পাড়া-মহল্লায়, বাড়ি থেকে বাড়ি সবখানেই দেখা গেছে মানুষের ঢল, উচ্ছ্বাস এবং উৎসাহের অপার ভিড়।

একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে। আপনাদের সহযোগিতায় ধানের শীষে ভোট পেলে আমরা সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব। অনেক দিন ধরে ভোটের সুযোগ পেতে পারেননি, এবার নিশ্চিতে ভোট দিতে পারবেন। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন আপনাদের সকলের দোয়া প্রয়োজন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরুন। এই মুহূর্তে বাংলাদেশে আমাদের প্রকৃত অভিভাবক ছাড়া আর কেউ নেই।

গণসংযোগ কর্মসূচি শুরু হয় ওয়ার্ডের জেডিসি কলোনি থেকে। এরপর কুলি বাগান, জামতলা, কয়লা বাগান, জামতলা জামে মসজিদ প্রাঙ্গণ, উত্তর শ্রীরামদী, নিশি বিল্ডিং রোড, মাদরাসা রোড টিলা বাড়ি, যমুনা রোড নদীর পাড়ের কান্দি, ক্লাব রোড, কবরস্থান রোড ও কাঁচা কলোনী সহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লা, বাড়িঘর এবং বাজার এলাকা ঘুরে মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আহম্মদ সরকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মো. কবির সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

এ কর্মসূচির মাধ্যমে শেখ ফরিদ আহমেদ মানিক আশা প্রকাশ করেন, পাড়া-মহল্লার মানুষদের সরাসরি সমর্থন পেলে ধানের শীষ প্রতীকে চাঁদপুর-৩ আসনে জয় নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া তিনি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনগণকে দোয়া ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, এই গণসংযোগে মানুষের উপস্থিতি, উচ্ছ্বাস এবং উৎসাহ সরাসরি নির্বাচনী প্রচারণায় একটি শক্তিশালী প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০