chandpurdarpan
২৮ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর জেলার ৮ উপজেলা-২ পৌরসভায় ৮ লাখ ৩শ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে । অর্জনের হার ৯৯.৩৯%। সারাদেশব্যাপি টাইফয়েড জ্বর প্রতিরোধে গত ১২ অক্টোবর থেকে মাসব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে। যা ১৩ নভেম্বর শেষ হয়।

উপজেলা ও হাজীগঞ্জ পৌরসভায়- ৮ লাখ ৫ হাজার ২শ ৪৫ জন শিশু-কিশোরদের টিকা দেয়ার টার্গেট গ্রহণ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে- ৮ লাখ ৩শ ৭০ জন টিকা প্রদান করা হয়েছে ব সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সরকারি ছুটির দিন ব্যাতীত মাসব্যাপি টিকাদান কর্মসূচির আওতায় চাঁদপুর সদরে ১ লাখ ৬ শ ৪৮ জন ,হাইমচরে ৩৪ হাজার ৯শ ৩২ জন , ফরিদগঞ্জে ১ লাখ ৩১ হাজার ২২ জন, হাজীগঞ্জে ৮৫ হাজার ৭ শ ২৭ জন,শাহরাস্তি ৮৩ হাজার ৮ শ ৮৬ জন , কচুয়া ১ লাখ ৫শ ৪০ জন , মতলব দক্ষিণ ৫৭ হাজার ৮শ ৯৯ জন , মতলব উর ৮৫ হাজার ৮ শ ৯৯ জন,চাঁদপুর পৌরসভায় ৬৪ হাজার ৯শ ১৫ জন এবং হাজীগঞ্জ ৩১ হাজার ৭শ ১৭ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কে নিজ নিজ স্কুলে টিকা প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. আহমেদ তানভীর সাপ্তাহিক হাজীগঞ্জকে জানান, হাজীগঞ্জের সকল সুধীজন, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈতিক ব্যাক্তিত্ব,সমাজসেবক ও স্বাস্থ্যবিভাগীয় কর্মী, পরিবার-পরিকল্পনা মাঠকর্মী, স্কাউট,গার্লস গাই্ড,রেডক্রিসেন্ট সদস্যগণসহ স্ব স্ব এলাকার রাজনৈতিক কর্মীগণ টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল করতে দায়িত্ব পালন করছে।

চাঁদপুরের ৮ উপজেলা ও পৌরসভায় ১৫ বছর পর্যন্ত শিশু-কিশোরদের টিকা দেয়ার টার্গেট নিয়ে চাঁ^দপুর জেলার স্বাস্থ্যবিভাগ পরিকল্পনা হাতে নিয়েছে বলে-সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ঠ শাখা থেকে ২৯ সেপ্টেম্বর জানান।

জেলার ১ হাজার ৭শ বর্গ কি.মি আয়তনের ৮ উপজেলায় ৮৯টি ইউনিয়নের ১ হাজার ৩শ ৬৫টি গ্রামে ৪৯টি ২শ ৯৩টি মাধ্যমিক,২শ ৬০টি মাদ্রাসা,১ হাজার ১শ ৫৬টি সরকারি প্রাথমিক স্কুল ও ৬শ ১০টি কিন্ডার গার্টেন এবং ৪শ ৫০টি এবতাদেয়ী মাদ্রাসা রয়েছে।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে টিকা গ্রহণ করবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস- ১৫ বছরের কম বয়সী শিশুরা নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। জেলার প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে- ২ লাখ ৫৮ হাজার। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া সূত্র মতে-চাঁদপুর জেলার সব সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে ৯বম শ্রেণির শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৪ শ ৬ জন। দেশব্যাপি উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।

সহকারী উপজেলা ও থানা অফিসাররা স্কুল পর্যায়ে কার্যক্রমের তদারকি করার বলে সরকারি নির্দেশনা ছিল। জেলা, উপজেলা ও থানার কর্মকর্তারা দৈবচয়নের ভিত্তিতে পর্যবেক্ষণ করেন। প্রধানশিক্ষকরা শিক্ষক ও সহকারী শিক্ষকদের সম্পৃক্তকরণ নিশ্চিত করা হয়। শিক্ষকরা রেজিস্ট্রেশন,টিকা গ্রহণ নিশ্চিতকরণ,রোভার স্কাউট নিয়োগ এবং অভিভাবক উদ্বুদ্ধকরণে দায়িত্ব পালন ও রেজিস্ট্রেশন ফরমের তথ্যের সঠিকতা নিশ্চিত করায় জাতীয় এ টিকা দান শতভাগই সফল হয়েছে ।

প্রসঙ্গত -সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে দেশের স্বাস্খ্য বিভাগ। ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস-১৫ বছরের কম বয়সী শিশুরা নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কর্মসূচিটি বাস্তবায়নো ও উপজেলার পর্যায়ের স্বাস্থ্যকর্মী করছে ।

এ নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। পাশাপাশি থানা, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-হাজীগঞ্জ সড়কে বাস চাপায় শিশু নিহত

ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা : জেলা প্রশাসক

১০

আধুনিক ফরিদগঞ্জ নির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দিন : মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

১১

রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না : অ্যাড. মো. শাহজাহান মিয়া

১২

১৩

 যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর মুক্ত দিবস পালিত

১৪

আপনাদের সহযোগিতায় ধানের শীষে ভোট পেলে আমরা সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব : শেখ ফরিদ আহমেদ মানিক

১৫

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা উদ্ধার করলো কলেজের দখলকৃত সম্পত্তি

১৬

অনেক দিন ভোট দিতে পারেননি এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

১৭

আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

১৮

৭০ বছরের মমতাজ বেগমের সঞ্চয় তুলে দিলেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে

১৯

আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস

২০