chandpurdarpan
২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর-৩ সহ সকল নির্বাচনী আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। (ডানে) ও (বামে) বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি ঃ চাঁদপুর দর্পণ।


স্টাফ রিপোর্টার :

চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি তার বক্তব্যে বলেন, আমি এখানে এসে এতো সুন্দর আয়োজন দেখে অত্যান্ত আনন্দিত। চাঁদপুরে আজকে আমার প্রথম সফর। আমাদের নেতা তারেক রহমান রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছেন। সেই বার্তা হচ্ছে মানুষের কাছে যাওয়া এবং উদারতা ও ভালোবেসে মন জয় করতে হবে। তারেক রহমান নামের আগে বিশেষন চাচ্ছেন না। আমি এখানে এসে মানিক ভাইয়ের যেই প্লান শুনলাম তা অত্যন্ত চমৎকার। যা চাঁদপুরের রাজনীতিতে এক ধাপ এগিয়ে গেছে।

তিনি আরো বলেন, চাঁদপুর ছিলো সন্ত্রাসীদের অভাঅরণ্য। এখানে মায়া, দীপু মনি, মহিউদ্দিন খান আলমগীরের সন্ত্রাসী বাহিনীর সাথে লড়াই করে টিকে আছে। আপনাদের মাঝে মেঘনার তরঙ্গের মতো উত্তাল আছে। আমি শুনেছি মানিক ভাইয়ের বাড়িটিও একাধিকবার পুড়িয়ে দিয়েছে। যারা বাড়ি পুড়িয়েছে এসব সন্ত্রাসীদের ধরতে হবে।

তিনি বলেন, আপনাদের নির্বাচন উপলক্ষে নির্দেশনা দেওয়ার মতো কিছু নেই। আপনারা শুধু ইমানী দায়িত্ব পালন করবেন। ইনশাল্লাহ এ অঞ্চলে বিএনপির ভোট বেশি। কিন্তু ভোট বেশি আছে বলে ঘুমালে হবে না। চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে হলে যুবদলকে মানুষের কাছে যেতে হবে। এবারের নির্বাচন অনেক কঠিন হবে।

চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আবদুল মোনায়েম মুন্না ভাইকে আমি ব্যক্তিগত ভাবে অনেক পছন্দ করি। চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, যে যেখানেই কাজ করেন ধানের শীষের জন্য কাজ করবেন। কোন ব্যক্তির জন্য আপনারা এই মহুর্তে কাজ করার দরকার নেই। ধানের শীষের জয়লাভ হলেই আমাদের সকলের জয়লাভ হবে।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারেন যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা এজমল হোসেন পাইলট, আজহারুল ইসলাম মিলন, দেওয়ান অলি উদ্দিন সুমন, সাজেদুল ইসলাম, সোহেল আলম, অ্যাড. তানভীর হাসান সোহেল, মো. সাইদুর রহমান সোহেল, মমিনুল ইসলাম, তারেকুর রহমান, আনোয়ার হোসেন চাঁদ, সাখাওত হোসেন সাইদ, দীদার হোসেন, মানিক সরকারসহ চাঁদপুর জেলা ও সকল উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল।

মতবিনিময় সভা শেষে যুবদলের নেতারা ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।চাঁদপুর-৩ সহ সকল নির্বাচনী আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০