chandpurdarpan
২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মাথা বিচ্ছিন্ন, এলাকায় শোকের মাতম

আবুল হোসেন/প্রিয়তুষ পোদ্দার, কচুয়া :

কচুয়া উপজেলার বাইছারা নোয়াপাড়া প্রধানীয়া বাড়িতে ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা। ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৭০)। শনিবার বিকেল ৩টার দিকে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে এলাকায় নেমে আসে শোক ও হতবাক নীরবতা। ঘটনার পর পালাতে চাইলে স্থানীয়রা ছেলে মোঃ হোসাইন (৩৫) কুরআনে হাফেজ কে আটক করে পুলিশে সোপর্দ করে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাবা খালেক ও ছেলে হোসাইনের কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে ওঠেন হোসাইন। এক পর্যায়ে ঘরে থাকাঘবি ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক কোপ দিতে থাকেন। ভয়াবহ আঘাতে ঘটনাস্থলেই বাবার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

শোকাহত বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই এমন ভয়ংকর কাজ করবে কখনো ভাবিনি।  এমন নৃশংসতায় আমরা সবাই ভেঙে পড়েছি।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০