chandpurdarpan
১৯ নভেম্বর ২০২৫, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে অপূর্ণতা পূর্ণ করুন : লায়ন মো. হারুনুর রশিদ

স্টাফ রিপোর্টার ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের সমর্থনে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠনকল্পে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকালে স্থানীয় কবি রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজীর সভাপতিত্বে ও আবুল হোসেন ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। তিনি বলেন, আমি আপনাদের কারো ভাই, কারো ছেলে , কারো নিকটজন। মোট কথা আমি আপানাদের একজন হয়েই থাকতে চাই। ২০০৮ সালের নির্বাচনে স্বল্প সময়ের সুযোগে আপনারা ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে এই আসনটি তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছেন। এরপর বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কেউই ভোট দিতে পারেননি। বিগত ১৭ বছরের ভোট না দেয়ার জ¦ালা এবং পতিত সরকারের নিপিড়ণ ও নির্যাতনের জবাব দিতেই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে সেই অপূর্ণতা পূর্ণ করবেন। ধানের শীষকে কেনো ভোট দিবেন, কারণ একটাই বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা এদেশের সাধারণ মানুষের কথা ভাবে ও জনগণের জন্য কিছু করতে চায়। যেমনটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র ছাড়াও এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছেন। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং বর্তমানের বিএনপির কর্ণধার তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনার ভোটটি ধানের শীষে নিশ্চিত করুণ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাছ গাজী, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্মআহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, উপজেলা মৎসজীবি দলের সভাপতি নুরের রহমান, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০