chandpurdarpan
১৯ নভেম্বর ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নামের মিল আর পুলিশের ভুলের কারনে গেলো ১ মাস যাবত জেলহাজতে ভ্যানচালক নিরপরাধ আমান ॥ মূল আসামী পলাতক

Oplus_16908288

 

স্টাফ রিপোর্টার :

পরিবার নিয়ে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার মোল্লা বাড়ীতে বসবাস করছেন দিনমজুর ভ্যানচালক আমান ছৈয়াল। গেল ২০ অক্টোবর রাত ২ টায় হঠাৎ করে কোন উত্তর ছাড়াই আমানকে থানায় নিয়ে যায় পুলিশ। সকালে ভোটার আইডি কার্ড নিয়ে থানায় হাজির স্ত্রী ও স্বজনেরা। পুলিশের ওসির কাছে কাকুতিমিনতি করেও উপায়ন্ত পায়নি পরিবার। পরে জানতে পারে তাকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় ১৮৫ নম্বর আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। অথচ এই মামলার ১৮৫ নম্বর আসামী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমান। শুধু মাত্র নামের মিল আর পুলিশের ভুলের কারনে গেলো ১ মাস যাবত জেলহাজতে ভ্যানচালক নিরপরাধ আমান।

ভ্যানচালক আমানের স্ত্রী ও স্বজনরা জানান, কথা বলার নাম করে আমানকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পরে ভোটার আইডি কার্ড চায় পুলিশ। এরপর তাকে দেওয়া হয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার আসামী। আইনের মানুষ হয়ে পুলিশ মুল আসামীকে না ধরে নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়ায় ক্ষুব্ধ তারা।

ভ্যানচালক আমানের আয়ের বাহন ভ্যানগাড়িটি এখন পড়ে আছে গ্যারেজে। আর আমান বন্ধী কারাগারে। অথচ মুল আসামী ছাত্রলীগ নেতা আমান পলাতক। এদিকে ভ্যানচালক আমানের স্ত্রী এখন সন্তানদের মুখে আহার যোগাতে বাসা-বাড়ীতে কাজ করছে। শুধুমাত্র জামিন নয়, মামলা থেকে অব্যহতি চান তার স্বজন ও প্রতিবেশীরা।

মামলার নথিপত্র দেখে জানান গেছে, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার ১৮৫ তম আসামী আমান, পিতা আবদুর রশিদ- এমন ঠিকানায় পরিচয় মিললেও এলাকায় গিয়ে পাওয়া যায়নি তাকে। সে জেলা ছাত্রলীগের সাথে উঁতপোঁতভাবে জড়িত ছিলেন। এখন রাজনৈতিক মামলার আসামী হয়ে ৫ আগস্টের পর থেকে পলাতক বলছেন এলাকার বাসিন্দা।

আসামী আমানের বাড়ির একজন জানান (নাম প্রকাশে অনিচ্ছুক), আমান রাজনীতির সাথে জড়িত থাকায় ৫ আগস্টের পর থেকেই পলাতক। একই মামলায় আমানের ভাই আমানতকে পুলিশ আটক করে ঘটনার সাথে সম্পৃক্ততা না পেয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু নিরপরাধ ভ্যানচালক আমানকে ছাড়েনি পুলিশ।

পলাতক বলছেন এলাকার বাসিন্দা। আসামী আমানের বাড়ির একজন জানান (নাম প্রকাশে অনিচ্ছুক), আমান রাজনীতির সাথে জড়িত থাকায় ৫ আগস্টের পর থেকেই পলাতক। একই মামলায় আমানের ভাই আমানতকে পুলিশ আটক করে ঘটনার সাথে সম্পৃক্ততা না পেয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু নিরপরাধ ভ্যানচালক আমানকে ছাড়েনি পুলিশ।

এদিকে নামের ভুলে কোন নিরপরাধ ব্যক্তি বা নাগরিক সাজা পাওয়াটা মানবাধিকার লঙ্ঘন বলছেন চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী এ্যাডভুকেট সেলিম আকবর।

তবে বিষয়টি পুন:তদন্ত করে আমান জড়িত না থাকলে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া ও অব্যহতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও একই নামের আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

আর ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ ও দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো. লুৎফর রহমান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০