chandpurdarpan
১৮ নভেম্বর ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলবে আইসিডিডিআরবি’র ৫৬ শতক জমি দখলমুক্ত

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর :

চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে মতলব উত্তর উপজেলার সটাকী বাজারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি এর সটাকী বাজার কেন্দ্রের ৫৬ শতাংশ জমি দখলমুক্ত করা হয়। সোমবার (১৭ নভেম্বর) দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

আইসিডিডিআরবি’র গবেষণা ও সেবামুখী কার্যক্রমের জন্য বরাদ্দ এই ৫৬ শতক জায়গা স্থানীয় কয়েকজন প্রভাবশালী অবৈধভাবে স্থাপনা গড়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন ।

জেলা প্রশাসকের অফিস আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে দখলমুক্ত করেন।  আইন-শৃঙ্খলা বজায় রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে তা বাস্তবায়নে সহযোগিতা করেন।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত আইসিডিডিআরবি’র মতলব শাখার সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখর চন্দ্র দাস বলেন, চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং প্রশাসনের সহযোগিতায় আজকে সটাকী বাজারে আইসিডিডিআরবি’র জায়গা অবৈধ দখলদার থেকে দখলমুক্ত করা হয়।

এসময় সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে তার প্রতিনিধি হিসেবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে এসেছি। এখানে আইসিডিডিআরবি’র ৫৬ শতাংশ জায়গা ১৯৮২ সাল থেকে আইসিডিডিআরবি তাদের কার্যক্রম পরিচালনা করছিলেন । পরবর্তীতে কার্যক্রম বন্ধ থাকলে স্থানীয় প্রভাবশালীদের কেউ কেউ জায়গাগুলো দখল করে স্থাপনা নির্মাণ করে। জেলা প্রশাসনের নির্দেশে আমরা উপজেলা প্রশাসন থেকে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করি।

এ সময় আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র ফাইন্যান্স কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মতলব উত্তর থানা পুলিশ, আইসিডিডিআরবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ শেষে জমিটিকে আইসিডিডিআরবি’র নিয়ন্ত্রণে ফিরিয়ে দেয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০