chandpurdarpan
১৩ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সিটি গ্রুপের কর্মচারী রুহুল আমিন নিহত

আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ :

ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সিটি গ্রুপের কর্মচারী গুলিতে নিহত হয়েছেন। তার নাম রুহুল আমিন (৩৫)। মার্কেট থেকে টাকা তুলে বাড়ি ফের পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মঙ্গলবার রাত ১০টায় এ ঘটনা ঘটেছে স্থানীয় সমিতির ব্রীজ এলাকায। নিহতের পরিবার সদস্য ও বিক্রয় সংগঠনের নেতারা বিকালে এক মানববন্ধনে বিচারের মাধ্যমে অপরাধীদের ফাঁসীর দাবী করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, রুহুল আমিন (৩৬) সারাদিন মার্কেটে দায়িত্ব পালন করেন। রাতে, মোটর সাইকেলযোগে নিজ গ্রাম বড়ালি হাজী বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি মোটরসাইকেল আরোহী দুইজন ছিনতাই কারীর কবলে পড়েন। এতে, মোড় ঘুরিয়ে তাদের ধাওয়া দিয়ে রুস্তমপুর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে, সমিতির ব্রীজ এলাকায় তারা মুখোমুখি হন। ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। কয়েক গজ দুর থেকে সোহাগ (৪০) ও মাওলানা কাওসার (৩২) নামক দুইজন দেখেন। মাছ শিকারের জন্য সোহাগের হাতে থাকা টেটা পেছন থেকে ছিনতাই কারীর পিঠে মারেন। মোটর সাইকেলের পেছনে বসা ছিনতাইকারী নিজ হাত দিয়ে পিঠ থেকে টেটা তুলে, হাতে থাকা বন্দুক থেকে সোহাগকে গুলি করেন। মাছ শিকারির টর্চ লাইটের আলোতে সোহাগকে গুলিবিদ্ধ করতে পারেননি, তিনি প্রাণে বেঁচে যান। এরপর, দ্রুত রুহুল আমিনকে চার রাউন্ড গুলি করে ছিনতাই কারীরা রুস্তমপুর বাজার অভিমুখে পালিয়ে যায়। রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী জানান, ঘটনার আগে আমরা বসত ঘর থেকে “ডাকাত ডাকাত” চিৎকার শুনছিলাম। সোহাগ জানান,  চিৎকার করতে করতে দুটি মোটর সাইকেল দ্রুত বেগে ছুটে আসে। টর্চ লাইট ও রাস্তায় থাকা বৈদ্যুতিক আলোতে দেখেছি মোটর সাইকেলের পেছনে বসা লোকটির হাতে বন্দুক। আমি তার চোখ বরাবর টর্চ লাইটের আলো ধরে রাখি। হয় তো, এই জন্য আমার গায়ে গুলি তাক করতে ব্যর্থ হয়। এরপর, দ্রুত, মোটর সাইকেলে বসা রুহুল আমিন এর বুকে খুব কাছ থেকে কয়েকটি গুলি ছুঁড়ে। এতে, রুহুল আমিন মোটর সাইকেল থেকে লুটিয়ে পড়ে। সাথে সাথে, ছিনতাই কারীরা রুস্তমপুর বাজারের দিকে চলে যায়।

সোহাগের চিৎকার শুনে বিভিন্ন বাড়িঘর থেকে শত শত নারী-পুরুষ ছুটে আসেন। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে কয়েক হাজার লোক এলাকায় ভীড় জমান। তারা রুহুল আমিনের পালস দেখে বুঝেন তিনি মারা গেছেন।

খবর পেয়ে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তারা, চতুর্দিকে আলামত খোঁজেন ও একটি গুলির খোসা পান। এরপর, সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এর মধ্যে, চাঁদপুর থেকে এডিশনাল এসপি? ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমান ও হাজীগঞ্জ–ফরিদগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি মুকুর চাকমা ঘটনাস্থলে যান। তারা, প্রাথমিক খোঁজ খবর নেয়ার চেষ্টা করেন। পরে, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রুহুল আমিনের বাবা মো. হোসেন, ভাই সাইফুল ইসলাম, তার মা, স্ত্রী সোনিয়া ও নিকটাত্মীয়গণ কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে সারা রাত কান্নার রোল পড়ে। বিকালে ‘ফরিদগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠন’ ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। তারা সকলে, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের মাধ্যমে ফাঁসীর রায় কার্যকরের দাবী তুলেছেন।

এদিকে প্রায় আড়াই শত বিক্রয় প্রতিনিধির পক্ষে শাহাদাৎ হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হেলাল মানববন্ধনে দাবী করেছেন, আমরা সকলে নিরাপত্তাহীন, আমরা নিরাপত্তা চাই।

বিকালে নামাজে জানাজায় উপস্থিত হয়ে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও মনোনীত প্রার্থী হারুনুর রশিদ ও জামায়াতের আমির ইউনুছ এ ঘটনার নিন্দা করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

সূত্র জানিয়েছে, রুহুল আমিন সিটি গ্রুপ কম্পানির রূপসী ফুডস লাইনে বেতনভোগী কর্মচারী হিসেবে চাকরি করতেন। ঘটনার আগে তিনি পার্শ্ববর্তী গৃদকালিন্দিয়া বাজারে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানিয়েছেন, আমরা তদন্ত করছি। অপরাধীদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। অপরাধী দেরকেও আটকের চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি ধরনের বন্দুক ব্যবহার হয়েছে এ বিষয়ে তদন্তের পর জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০