chandpurdarpan
৯ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে নতুন ঘর পাচ্ছেন নব্বই বছর বয়সী অসহায় পুতুল

জেলা বিএনপির সভাপতির তত্ত্বাবধানে অসহায় মুচি পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক সহযোগিতায় নব্বই বছর বয়সী অসহায় পুতুল দাস পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে শহরের উকিল পাড়া মুচি বাড়িতে অসহায় পুতুলের জরাজীর্ণ ঘরটি সরেজমিন নির্মাণ কাজ পরিদর্শন করেন যুবদল নেতা আকাশসহ অন্যান্যরা।
সম্প্রতি সময়ে পুতুল পরিবারের জরাজীর্ণ ঘরের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর দৃষ্টি আসে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ঘর নির্মাণ করে দেয়ার জন্য নির্দেশনা দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদককে।
তারই ধারাবাহিকতায় খুব দ্রুত সময়ের মধ্যে পুতুলের ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হবে।
নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে অনুভুতি জানিয়ে অসহায় পুতুল দাস শেখ ফরিদ আহমেদ মানিক ও নুরুল আমিন খান আকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তারা ঘর নির্মাণ করে দিচ্ছে নতুনভাবে। বৃষ্টির সময় ঘরে থাকা কষ্টকর ছিলো। চালের মধ্যে ছিদ্র থাকায় পানি পড়তো। সামনে শীত মৌসুম। ঘরটি পাওয়ায় আমাদের আর কষ্ট করতে হবে না।
জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ বলেন, নব্বই বছর বয়সী পুতুল দাস পরিবারের অসহায় দিনাতিপাত আমি নিজেই দেখেছি। উনার এই ঘর নির্মাণ করে দিতে পেরে আনন্দিত। এই ধরণের কাজগুলো আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আরো অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০