chandpurdarpan
৯ নভেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আপনারা ধানের শীষের বিজয় নিশ্চিত করুণ অতীতের ন্যায় সামনের দিকেও ভালো কাজ করবো : সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

গাজী মমিন, ফরিদগঞ্জ ঃ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আল্লাহর রহমতে আমরা পিছপা হওয়ার পাবলিক না, ফরিদগঞ্জ মানুষ পিছপা হবে না। ২০০৮ সালে আপনারা আমাকে জয়যুক্ত করেছেন, আপনাদের সম্মান রেখেছি। ২০১৮ সালেও নির্বাচন করেছি,  কিন্তু রাতে ভোট কেটে নিছে, সেটা আপনারা জানেন। সেখাটে সঠিক ভোট হলে আমরা জয়যুক্ত হতাম,সেটাও আপনারা জানেন। ২০১৬ সালে ভালো নির্বাচন হবে। আপনারা এদিক সেদিক কোন কথা শুনবেন না। আমি ব্যক্তি কোন কিছুনা, মার্কায় হলো আমাদের প্রধান। আপনারা ভোট দিবেন মার্কা দেখে আমাকে দেখে নয়। ভোট দিবেন তারেক রহমান ও বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার দল দেখে। এতে কোন সন্দেহ নেই। সুত্রাং অনেকে অনেক কথা বলবে, এদিক সেইদিক কথা হতে পারে, এগুলো শুনে কোন লাভ হবেনা। আল্লাহর রহমতে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আপনারা আমার প্রতি বিশ্বাস রাইখেন, আমি ভালোকাজ করবো। অতিতে করেছি, ইন্শআল্লাহ যদি খোদায় বাঁচায়, সামনের দিকে ভালোকাজ করবো। আমার নিজের জন্য নয়, জনগণের জন্য। বিগত তিনটি সংসদ নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি, তাই এই সুযোগ কাজে লাগিয়ে আবারো ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেত গিয়ে তিনি একথাগুলো বলেন।
সভায় বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী বলেন, বিএনপি দল একটা, মার্কা একটা। যারা বিএনপি করেন, তাদের মার্কা ধানের শীষ। ধানের শীষ মার্কা যে পেয়েছে, তার বিজয় নিশ্চিত করতে হবে। নির্বাচনকে পেছনে নিতে দেশ বিরোধী চক্র গণভোটের নামে ষড়যন্ত্র করছে।  ত্রয়োদশ নির্বাচনের আগে আমরা গণভোটকে লাথি মেরে ফেলে দিব। কোন অবস্থাতেই নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া যাবেনা। যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে, সেদিনই হবে গণভোটের খেলা।
ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্য ইসমাইল হোসেন খোকন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টেুা , এম এম টুটুল পাটোয়ারী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শাওন পাঠান, মনির মাষ্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন সুজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-হাজীগঞ্জ সড়কে বাস চাপায় শিশু নিহত

ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা : জেলা প্রশাসক

১০

আধুনিক ফরিদগঞ্জ নির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দিন : মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

১১

রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না : অ্যাড. মো. শাহজাহান মিয়া

১২

১৩

 যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর মুক্ত দিবস পালিত

১৪

আপনাদের সহযোগিতায় ধানের শীষে ভোট পেলে আমরা সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব : শেখ ফরিদ আহমেদ মানিক

১৫

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা উদ্ধার করলো কলেজের দখলকৃত সম্পত্তি

১৬

অনেক দিন ভোট দিতে পারেননি এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

১৭

আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

১৮

৭০ বছরের মমতাজ বেগমের সঞ্চয় তুলে দিলেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে

১৯

আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস

২০