chandpurdarpan
২২ অক্টোবর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সাধারণ মানুষ অনেক দিন পর নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে: শেখ ফরিদ আহমেদ মানিক

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর ছাত্রদলের প্রচারাভিযান টিমের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।


স্টাফ রিপোর্টার ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর ছাত্রদলের প্রচারাভিযান টিমের সাথে মতবিনিময় করেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোড¯’ মুনিরা ভবনের হররুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, কথায় আছে প্রচারেই প্রসার। কিš‘ প্রচারটা করতে হবে যারা ভোটার, সমর্থক ও মানুষের ঘরে ঘরে গিয়ে। শুধু ছাত্রদল একা নয়, সামনে তোমরা দেখবা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, স্বে”ছাসেবক দল সকল অঙ্গ সহযোগী সংগঠন প্রচারণায় নামবে। তোমাদের যে প্রশিক্ষণ দেয়া হয়েছে, সেই ভাবে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। তোমরা ছাত্রদল করো তোমাদের পিছু টান নেই। তোমাদের কাছ থেকে আমাদের নেতা তারেক রহমানের এবং আমাদের অনেক প্রত্যাশা।
তিনি আরো বলেন, এবারের নির্বাচন মারামারি বা কেন্দ্র দখলের নির্বাচন হবে না। এবার সাধারণ মানুষ অনেক দিনপর নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সারা বাংলাদেশে ভোটার বেড়েছে ৪ কোটি ৭০ লাখ। এ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। তোমরা যদি একজন ভোটারের কাছে বার বার যাও, তখন সাধারণ মানুষ চিন্তা করবে ছেলেগুলো দলের প্রতি কমিটমেন্ট আছে তারা বার বার আসছে ভোটটা ধানের শীষে দেই। তোমরা যখন সাধারণ মানুষের কাছে যাবা তাদের চাওয়াগুলো নোট করে নিয়ে আসবা। আমাদের অবগত করবা, তাহলে আগামীতে আমাদের কাজ করতে সহজ হবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক শেখ মোহাম্মদ হাবিব ও পৌর ছাত্রদলে মো. মামুন খানের যৌথ পরিচালনায় উপ¯ি’ত ছিলেন পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, সাধারণ সম্পাদক মো. পারভেজ খান, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর ১৫টি ওয়ার্ড ছাত্রদলের প্রচারাভিযান টিমের সমন্বয় ও সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০