chandpurdarpan
২০ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসন ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবো : এমএ হান্নান

গাজী মমিন, ফরিদগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ  ও শোডাউন করেছেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ এমএ হান্নান।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা বাসস্ট্যাণ্ড এলাকায় এসে জড়ো হয়। পরে আলহাজ¦ এমএ হান্নানের নেতৃত্বে বিশাল একটি শোডাউন বের হয়ে জনসমাগম এলাকা প্রদক্ষিণ করে এবং লিফলেট বিতরণ করা হয়।
শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এমএ হান্নান বলেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও তা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হতে পারলে আমি ফরিদগঞ্জ উপজেলার গণমানুষের মৌলিক অধিকার আদায়ের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবো।
এ সময় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌল যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, পৌর মৎস্যজীবি দল নেতা ইউনুছ, শ্রমিকদল নেতা জিয়ারউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউছুপ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলুসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০