chandpurdarpan
১৯ অক্টোবর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব দক্ষিণে আগুনে পুড়ে বসতঘর ছাঁই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মতলব দক্ষিণ অফিস: মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে । শনিবার(১৮ অক্টোবর) সকালে উপজেলার আঁচলছিলা গ্রামের হাসান আলী প্রধানের ছেলে মো: কালাম হোসেনের বসতঘে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ক্ষতিগ্রস্তদের।সংবাদ পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস মতলবের সাব অফিসার মোঃ ইউসুফ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে আটটায় মো: কালাম হোসেনের বসত ঘরে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে বাড়ীর লোকজন ডাকচিৎকার দিতে থাকে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিন শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পরে। আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে।পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মো: কামাল হোসেন প্রধান বলেন, আমার বসবাস করার জন্য একটাই ঘর। এই ঘরই আমি বউ বাচ্চা নিয়ে থাকি। হঠাৎ করে কিভাবে আগুন লেগে গেলে কিছুই বুঝতে পারি নাই। আমার ঘরটা পুড়ে ছাঁই হয়ে গেছে। এখন আমার মাথা রাখারও জায়গা নাই। পরিবার নিয়ে কই থাকমু এখন। আমার ঘরে আসবাবপত্র, ফ্রীজ,টিভি, হারিপাতিল সব পুড়ে শেষ হয়ে গেছে। সবকিছু মিলে লক্ষাধিক টাকার মালমাল শেষ হয়ে গেছে। সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী মো: শরীফ হোসেন বলেন, আগুন লাগছে শুনে আমরা দৌড়ে আসি। এসে দেখি বসতঘরটি পুড়তেছে। আগুন টিনে লেগে যাওয়ার কারনে নিজেরা চেষ্টা করে নিভানো যায় নাই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘরের মালিক মো: কামাল হোসেনের আর্থিক অবস্থা ভালো না।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের অফিসার মো: ইউসুফ বলেন, খবর পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে যাই। কয়েকঘন্টা কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আসলেই আমাদের কাছে খবর অনেক পরে আসছে। এজন্য বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০