chandpurdarpan
১৫ অক্টোবর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়ায় চাচার পেটে ভাতিজার ছুরিকাঘাত, দুপক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার : কচুয়া উপজেলার ফতেবাপুর গ্রামে সম্পত্তিগত বিরোধের জেরে চাচার পেটে ছুরিকাঘাত করেছে ভাতিজা শুক্কর আলী। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, ওই গ্রামের হানিফ মিয়ার ছেলো ফয়েজ আহমেদ (২৯), আব্দুল হান্নান (৩৮), আ: সাত্তার (৩১) আ: মান্নান (৩৬), শাহিদা আক্তার (২৭) ও বিল্লাল হোসেন (৪৪) ফারুক মিয়ার ছেলে রাসেল(২২), বিল্লাল হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও শুক্কুর আলী (২০)।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ফয়েজ আহমেদ এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে, বিল্লাল হোসেন ও ফয়েজ আহমেদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার বিল্লাল হোসেনের বাড়ী সংলগ্ন ফয়েজ গংরা ঘর তুলতে গেলে উভয়ের মধ্যে এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে শুক্কুর আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় ছুরি দিয়ে তার চাচা ফয়েজ আহমেদে’র তলপেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো: হারিছ বেপারী বলেন, তাদের উভয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ অনেক দিন ধরেই চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম মুঠো জানান বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০