Chandpur Darpan
৫ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর গরুর মাংসে হাড় বেশি  দেয়ায় সংঘর্ষ, আটক ৩

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে গরুর মাংসে হাড় বেশি দেয়াকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে আটকের তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে এই ঘটনা ঘটে।
ক্রেতা এমদাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত ৮টা দিকে স্ত্রীসহ তিনি বিপনীবাগ বাজারে সোহেল নামে এক মাংস বিক্রেতার দোকান থেকে ৪ কেজি গরুর মাংস কেনেন। প্রতি কেজি মাংসের দাম ঠিক হয় ৬৫০ টাকা। কিন্তু বিক্রেতা সোহেল মাংসের সঙ্গে গোপনে প্রায় ২ কেজি চর্বি ও হাড় মিশিয়ে দেন। এ বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করেন তিনি। একপর্যায়ে সোহেল তাকে ধাক্কা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ এমদাদের ছেলে শাহজালাল জুয়েল এগিয়ে গেলে সাগর বকাউল নামে আরেক মাংস বিক্রেতা তাকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় আরও কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর আক্রমণ চালিয়ে মারাত্মকভাবে আহত করে।
হামলায় আহত আব্দুল আহাদ বলেন, আমি ক্রেতা ও তার সঙ্গে থাকা লোকজনকে বাঁচতে গেলে হাত ও মুখে কিল-ঘুষি দিয়ে গুরুতর জখম করেন। এ সময় আব্দুর রহিম নামে আরও একজনকে ধারালো ছুরি দিয়ে পিঠে কুপিয়ে রক্তাক্ত ক্ষত সৃষ্টি করে হামলাকারীরা।
শুধু তাই নয়, এ ঘটনায় নারীরাও রেহাই পাননি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
এমদাদ হোসেনের ছেলে জুয়েল জানান, হামলার সময় তাদের পরিবারের এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। তার দাবি, ওই চেইনের মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
স্থানীয়রা জানান, হামলার সময় বাজারের উপস্থিত লোকজন তাদের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে ঘটনায় দায় স্বীকার করে আটক মাংস বিক্রেতা সোহেলসহ অন্যরা জানান, মাংসে কিছু হাড় থাকায় ওই ক্রেতা ক্ষুব্ধ হয়ে ঝগড়ায় জড়ান। তাদের পরিবারের নারীদের টাকা বা স্বর্ণ কেউই নেয়নি এবং শরীরে হাতও দেয়নি।
এ বিষয় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০