Chandpur Darpan
৫ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৭ বছর এদেশের বেশীরভাগ মানুষকে ভোট কেন্দ্রে যেতে হয়নি :  অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছর এদেশের বেশীরভাগ মানুষের ভোটকেন্দ্রে যেতেই হয়নি। কেননা, দিনের ভোট রাতেই হয়েগেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই ভোটের ব্যবস্থা করে দিবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের নেতা তারেক রহমান। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ বিএনপি সৃষ্টি করবে।
শনিবার (৪ অক্টোবর) সকালে মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ড্যাব এর সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, আমি যেহেতু স্বাস্থ্য সংস্কার কমিটির সাথে যুক্ত আছি, যদি সুযোগ পাই এবং দল থেকে মনোনয়ন দান করা হয়, তবে নির্বাচিত হয়ে মতলবের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনে মতলবকে একটি মডেল হিসেবে গড়ে তুলব।
তনি আরো বলেন, মতলব একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর এলাকা। এখানে কোন চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা দলকে জানান। বিএনপি কখনোই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সাথে আপোষ করবে না।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হক জিতু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মো. বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০