Chandpur Darpan
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূজামন্ডপে কেউ যাতে হট্টগোল করতে না করতে পারে সেদিকে নজর রাখতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ঃ শারদীয় দূর্গাপূজা উপলক্ষ চাঁদপুর জেলা বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, এবছর দূর্গাপুজা চ্যালেঞ্জিন। আগামী নির্বাচন যেনো সুন্দরভাবে না করতে পারে, সেই জন্য ফেসিবাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে কিছু জনবিশৃন্ন কিছু দল। যারা পিআর পিআর করে ব্যস্ত। তারা জনপ্রিয় দল না তারা এটা ভালো করেই জানে।
তিনি আরো বলেন, তারেক রহমান দূর্গা পূজা বিষয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। এবারের পূজা সবাইকে চোক-কান খুলে এবং সর্বোচ্চটা দিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। কিছু লোক বিএনপির বিরুদ্ধে বিষদগার করে যাচ্ছ। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক। পূজা মন্ডপে অপরিচিত লোক আনাগোনা করছে কিনা তা লক্ষ রাখতে হবে। কেউ যাতে হট্টগোল করতে না করতে পারে নজর রাখতে হবে।
জেলা বিএনপির পক্ষ থেকে বেশ কিছু সিধান্ত গ্রহণ করা হয়েছে। সিধান্তগুলো হলো- জেলা বিএনপির পক্ষ থেকে দূর্গা পূজা উপলক্ষে ৪ দিনের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হবে। কন্ট্রোল রুমে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। কোন স্থানে কিছু হলে কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হবে। পূজা উপলক্ষে জেলা বিএনপির পরিদর্শন টিম গঠন করা হবে। সেই টিম বিভিন্ন উপজেলায় মন্ডপ পরিদর্শন করবে। পূজা মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূল স্থাপন করকে হবে। দূর্গা পূজা নিয়ে কোন অবহেলা করা যাবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, হুমায়ুন কবির প্রধান।
বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সেলিম, মতলব দক্ষিণ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর ইসলাম সাগর, ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. এ কে আজাদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, শাহরাস্তি পৌর সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, কচুয়া পৌর বিএনপি আহ্বায়ক  হাবিব উল্যাহ হাবিব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ ৮ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, শেখ হাসিনা হিন্দুস্থানে বসে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়াও ধর্ম ব্যবসায়ী ইসলামী দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে। হিন্দুসম্প্রদায় পক্ষ থেকেও নাশকতা সৃষ্টি হতে পারে। বিএনপির পক্ষ থেকে দূর্গা পূজা বিষয়ে কঠিন নির্দেশনা দিয়েছেন। সবাইকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০