chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

স্টাফ রিপোর্টার :

নজরুল-বর্ষ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা সংগীত, একক অভিনয়, নৃত্য, কবিতা আবৃত্তি, হামদ-নাত, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে তারা এ কৃতিত্ব অর্জন করেন।

প্রকাশিত ফলাফলে জানা যায়, নজরুল সংগীতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষ্ণকলি দেবনাথ ও দীপা রায় চৈতী; একক অভিনয়ে মৈত্রী শিশু উদ্যানের স্বস্তিকা শর্মা, আল-আমিন একাডেমি স্কুলের সাহেলা মেহজাবীন ছোঁয়া এবং চাঁদপুর সরকারি কলেজের মরিয়ম আক্তার প্রথম স্থান অর্জন করেছে।

এছাড়া হামদ-নাত/ইসলামি সংগীতে নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসার ফাতেহা আল জাকিয়া, রচনা প্রতিযোগিতায় হাঁসা ফাজিল মাদ্রাসার মো. জিসান এবং নজরুলের কবিতা আবৃত্তিতে রামপুর বাজার দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার মিনহাজুল আরেফিন প্রথম স্থান অর্জন করেছে।

এছাড়া নজরুল সংগীতে চাঁদপুর সরকারি মহিলা কলেজের সানজিদা আলম সাঞ্জু; একক অভিনয়ে মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের আরিশা ইসলাম জারিন; একক নৃত্যে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের রিয়া সরকার; রচনা প্রতিযোগিতায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবিহা আরেফিন হেলেন দ্বিতীয় স্থান অর্জন করেছে।

মাদ্রাসা পর্যায়ে ইসলামিক সংগীত/গজলে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার জারিন আক্তার ও গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া মাদ্রাসার মুহাম্মদ সোহেল; হামদ-নাতে গন্ডামারা এ.বি.এস. ফাজিল মাদ্রাসার মো. আব্দুর রহমান ও কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার মো. জিল্লুর রহমান; রচনায় রাগৈ ইসলামীয়া আলিম মাদ্রাসার আরাফা আক্তার এবং উপস্থিত বক্তৃতায় রাজারগাঁও ফাজিল মাদ্রাসার শামিমা আক্তার দ্বিতীয় স্থান অর্জন করেছে।

নজরুল সংগীতে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুকৃতি চক্রবর্তী; একক নৃত্যে কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পারিজাত সাহা; একক অভিনয়ে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ওয়াশপিয়া আলম আরিশা; কবিতা আবৃত্তিতে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের মিফতাহুল জান্নাত তৃতীয় স্থান অর্জন করেছে।

মাদ্রাসা পর্যায়ে ইসলামিক সংগীত/গজলে ফরাজিকান্দী ওয়েসিয়া কামিল মাদ্রাসার আব্দুল হাদি জিসান; কবিতা আবৃত্তিতে যাদবপুর এম. আর. ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইয়াহিয়া মাহমুদ এবং উপস্থিত বক্তৃতায় কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার আবদুল্লাহ আদিল আহনাফ তৃতীয় স্থান অর্জন করেছে।

বিভাগীয় পর্যায়ে চাঁদপুরের শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

এছাড়াও তাঁদের এই সাফল্য ও কৃতিত্বের জন্য চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন শিকদার। চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এমআর ইসলাম বাবু তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা জানান, বিভাগীয় পর্যায়ে যাঁরা প্রথম হয়েছেন, তারা জাতীয় পর্যায়ে অংশ নেবেন।

সাংস্কৃতিক অঙ্গন সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের প্রত্যাশা, বিভাগীয় পর্যায়ে অর্জিত এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়েও চাঁদপুরের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

২

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

৩

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

৪

ফরিদগঞ্জে ছুটি থেকে অনুপস্থিতির অভিযোগে সেনা সদস্য ইয়াছিনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি

৫

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৬

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

৭

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৮

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৯

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১০

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১১

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

১২

চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে : জেলা প্রশাসক 

১৩

চাঁদপুরে মা ইলিশ ধরার নিষিদ্ধের সময়ে মেঘনাপাড়ের হোটেল গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ডিম ওয়ালা ইলিশ

১৪

চাঁদপুরে পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ॥ থানায় জিডি

১৫

নিষেধাজ্ঞার সময় হাইমচরে হোটেলে ইলিশ বিক্রি ॥ মালিকের অর্থদন্ড

১৬

মতলব উত্তরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট !

১৭

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৮

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

১৯

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

২০