chandpurdarpan
৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

স্টাফ রিপোর্টার :
মেঘনার ভয়াবহ ভাঙন থেকে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট রক্ষায় এবার স্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে। বড়স্টেশন নামে পরিচিত তিন নদীর মোহনা এবং পাশের পাইকারি ব্যবসাকেন্দ্র পুরানবাজারের নদীপাড়ে কয়েক স্তরে এই বাঁধ নির্মাণ হচ্ছে।
এরইমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। ৮শ’ কোটি টাকা ব্যয়ে প্রায় সোয়া তিন কিলোমিটার এই বাঁধ নির্মাণ সম্পন্ন হলে বর্ষা কিংবা বন্যার ছোবল থেকে রক্ষা পাবে নদীবন্দর চাঁদপুর শহর।
এদিকে, বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, তার জন্য চলছে কঠোর নজরদারি। আর স্থায়ী এবং টেকসই বাঁধ নির্মাণ হবে। সেই প্রত্যাশায় নদীপাড়ের বাসিন্দারা। তার সঙ্গে চাঁদপুর শহর, দৃষ্টিনন্দন তিন নদীর মোহনা এবং পাইকারি ব্যবসা কেন্দ্র পুরানবাজারও রক্ষা যেন হয়। সেই দাবিও জানান তারা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নদীতে জিওব্যাগ এবং সিসিব্লক ডাম্পিংয়ের পর এখন পাড়ে চলছে সিসিব্লক প্লেসিংয়ের কাজ। চাঁদপুর শহরের মেঘনাপাড়ের টিলাবড়ি থেকে দক্ষিণে রনাগোয়াল। এই সোয়া তিন কিলোমিটার এলাকজুড়ে ১৯টি প্যাকেজে চলছে বিশাল কর্মজজ্ঞ। আর সেই দৃশ্য নিজ বসতঘরে বসেই দেখছেন পাশের হরিসভা এলাকার গৃহবধূ কুলসুমা বেগম (৪৫)। কারণ, এর আগে কয়েক দফায় মেঘনার ভাঙনের কবলে পড়ে ভিটেবাড়ি হারান তার পরিবারের মতো আরো অনেকে। তবে ভয়াবহ নদী ভাঙনরোধে এবার নির্মাণ হচ্ছে স্থায়ী বাঁধ। এতে কুলসুমা বেগমের মতো নদীপাড়ের বাসিন্দারা দারুণ খুশি। তবে তারা চান টেকসই বাঁধ।
এদিকে, কাজের গুণগত মান নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে। তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা নদীপাড়ে অবস্থান করে নিয়মিত তদারকি করেছেন।
ব্যবসায়ীদের মধ্যে চাঁদপুর চেম্বার অ্যান্ড কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ বলেন, ‘অতীতে এমন কাজ আরও হয়েছে। কিন্তু কাজের গুণগত মান না থাকায় পরে তা ভেস্তে যায়। তবে এবারও যদি সেই আগের মতোই হয়, তাহলে হাজার কোটি টাকা খরচ করেও কোনো কাজে আসবে না।
অন্যদিকে, দেশের বন্যার পানির ৯০ শতাংশ চাঁদপুর শহরের পাশ দিয়ে দক্ষিণে ভাটিতে চলে যায়। এতে ভয়াবহ ভাঙন এবং ঝুঁকি মুখে পড়ে এই জনপদ। তাই এবার কার্যকরী পদক্ষেপ নিয়েছে সরকার। জানালেন, চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম।
তিনি বলেন, এরইমধ্যে মোট কাজের ৪০ শতাংশ শেষ হয়েছে। আশা করা যাচ্ছে, প্রকল্প মেয়াদের নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ শেষ হবে।
৮শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে সোয়া তিন কিলোমিটারের চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধ। বিগত ২০২৪ সালে শুরু হওয়া এই কাজ শেষ হবে আগামী ২০২৭ সালের জুন মাসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০