chandpurdarpan
৩০ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আহেমদ জিয়াউর রহমান। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলার জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসকরা হলেন, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার, খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত, মাদারীপুরে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খানিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ, নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে সংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান, বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস।

এর আগে গত বছরের ৯ নভেম্বর চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. নাজমুল ইসলাম সরকার। নতুন জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান তার স্থলাভিষক্ত হবেন।

চাঁদপুরে যোগদানের আগে তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এ উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। মাঠ পর্যায়ের প্রশাসনিক জটিলতা নিরসনে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। সততা ও উদ্ভাবনী কর্মতৎপরতার জন্য তিনি একাধিক জাতীয় ও বিভাগীয় পদক অর্জন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের অবাধে চলছে নদীতে জাটকা নিধন!

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে : পুলিশ সুপার

বাসি মাংস ও মেয়াদোত্তীর্ণ বাদাম এবং মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনিং প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

১০

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

১১

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

১২

আজ মহান বিজয় দিবস

১৩

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১৪

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১৫

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১৬

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৭

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৮

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৯

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

২০