chandpurdarpan
১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তন হবে : নবাগত পুলিশ সুপার মো. রবিউল হাসান

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান বলেছেন, উদ্দেশ্য একটাই আমরা সমস্যার সমাধান করা। আমরা তা করবো। জেলায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তন হবে। শহরকে সিসিটিভি এর আওতায় নিয়ে আসা হবে অতিসত্বর। রোববার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মিট দা প্রেস অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নবাগত এসপি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ডাকাতির থেকে চুরি ঘটনা উদঘাটন করা অনেক কঠিন কাজ। তবে যেসব ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার বলেন, আমি কোন কাজে বিরক্তবোধ করবো না। তবে কোন তথ্য দেয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দিবেন। দ্রুত রেসপন্স কিভাবে করা যায়, সেজন্যে প্রতিটি থানার সামনে আমাদের নাম্বার লিখিত বোর্ড থাকবে। তাৎক্ষণিক পুলিশ সেবা পৌঁছে দিতে আমরা যথাযথ কাজ করবো।

পুলিশ সুপার বলেন, জনগণ সহযোগিতা করলে পুলিশের কাজ করতে সহজ হবে। আমাদের কাজ হচ্ছে জনগণকে সাথে নিয়ে চলা। জনগণই হচ্ছে পুলিশের আসল শক্তি। যেসব বিষয় আসছে সেসব বিষয়ে আমরা কাজ করবো। চাঁদপুর মানুষকে শান্তিতে রাখতে আপনাদের পরামর্শ কাজে লাগবে। আপনাদের যেকোন ডাকে আমরা সাড়া দিবো।

পুলিশ সুপার মো. রবিউল হাসান আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করা দরকার তা করবো। ইনশাআল্লাহ আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন দেখবো। আপনারা এসে বুজিয়েছেন যে আপনারা আমার।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া নুর, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ,  প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সহ সভাপতি সোহেল রুশদী, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল ইমরান শোভন, মির্জা জাকির, সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল, ফারুক আহমেদ, আলম পলাশ, তালহা  জোবায়েরসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০