chandpurdarpan
২৮ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়াদ উত্তীর্ণ খাবার ও সামগ্রী রাখার দায়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রুপসা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার প্রস্তুতের দায়ে রাজধানী বেকারিকে ৩০ হাজার টাকা, রাজশাহী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় মেসার্স দেবিনাথ ফার্মেসিকে ১০ হাজার টাকা, বিথী ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস রাখার দায়ে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, হাজী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে মায়ের দোয়া মাংসের দোকান মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জারা কসমেটিকসকে আরও ৫ হাজার টাকাসহ মোট ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেন। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ হতে বিরত থাকতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০