chandpurdarpan
২৪ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তঃ কোন্দলের কারণে দীর্ঘ ৬ দিন যাবত বন্ধ ওএমএস’র দোকান! ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অসহায় লোকজন 

সুজন চৌধুরী :
অন্তঃ কোন্দলের কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে চাঁদপুর নতুন বাজার ন্যায্য মূল্যের ও এমএস এর দোকান। দীর্ঘ প্রায় ৬ দিন যাবত বন্ধ রয়েছে মোল্লা স্টোর মহিউদ্দিন ডিলার বিজলী রোড নতুন বাজার ও এম এস এর ন্যায্য মূল্যের দোকানটি।
জানা যায়, সরকার কর্তৃক পরিচালিত ওএমএস দোকান যেখানে আটা প্রতি কেজি ২৪ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি এবং চাল প্রতি কেজি ৩০ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি হারে ক্রয় করতে পারবে। যার বাস্তবায়নে রয়েছে খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়।
এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রহমান খান এর সাথে আলাপকালে তিনি বলেন, বর্তমানে যিনি ডিলার রয়েছেন মহিউদ্দিন তিনি অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন বিধায় আমরা উক্ত কেন্দ্রের চাল শহরের বিভিন্ন ডিলারদের মাধ্যমে বিক্রি করে থাকি। কারণ হিসেবে তিনি জানান, সরকারি মালামাল রাখার কোন উপায় না থাকার কারনে আমরা শহরের বিভিন্ন ডিলারদের মাধ্যমে তা বিক্রি করে আসছি।
এক প্রশ্নের জবাবে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রহমান খান জানান, দীর্ঘ প্রায় ৬ দিন যাবত ডিলার মহিউদ্দিন আমাদের কাছ থেকে কোন প্রকার চালান না দেয়ার কারনে আমরা নতুন বাজার ডিলারকে কোন মালামাল দিতে পারছি না । এভাবে দীর্ঘদিন থাকলে সরকার নিজস্ব নিয়মে বিক্রি করার সিদ্ধান্ত নিবে। তিনি আরো জানান, যিনি প্রকৃত ডিলার তাকে ছাড়া অন্য কারো মাধ্যমে আমরা মালামাল দিতে পারি না। চাঁদপুর শহরে মোট ১৫টি বিক্রয় কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রতি কেন্দ্রে ৭৫০ কেজি করে মোট ১৫০ জনকে প্রতি সপ্তাহে পাঁচ দিন করে ন্যায্যমূল্যের মালামাল দেয়া হয়।
এ ব্যাপারে নতুন বাজার মোল্লা স্টোর বিজলি রোড দোকানে গিয়ে কোন ডিলারের লোকজন পাওয়া যায়নি এবং এই ব্যাপারে বিভিন্ন স্থান থেকে ওএমএস এর মালামাল ক্রয় করার জন্য লোকজন এসে ফেরত যেতে দেখা যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা গরীব মানুষ আমরা এখান থেকে চাল নিয়ে কোন রকমে সংসার চালাই। তাও আবার দীর্ঘদিন যাবৎ সকাল থেকে এসে বসে থেকে আমরা আবার ফেরত চলে যাই। এই ডিলারে চাউল এবং আটা দেয়া হবে কিনা সে ব্যাপারে কোন নোটিশ টানানো হয়নি বা অন্য কোথাও গেলে আমরা পাব কিনা সে ব্যাপারও আমরা জানি না।
গ্রাহকরা আরো অভিযোগ করে বলেন, আমরা এক ওয়ার্ডের লোকজন আরেক ওয়ার্ডে গেলে ভোটার আইডি কার্ড দেখে আমাদেরকে ফেরত দেয়া হয়। যার কারণে আমরা অন্য কোন ডিলারের কাছ থেকে মালামাল ক্রয় করতে পারি না।
নতুন বাজারের ডিলার মহিউদ্দিনের সাথে আলাপকালে তিনি জানান, আমি নতুন বাজার ওএমএস এর ন্যায্য মূল্যের মালামালের ডিলার হিসেবে নিযুক্ত রয়েছি। কিন্তু উক্ত মালামাল দেয়ার সময় আমার সাথে আরও দুজন পার্টনার যোগ হয় আমাদের সাথে কথা ছিল যে আমরা একসাথে মালামাল বিক্রি করব কিন্তু দীর্ঘ দুই মাস যাবত আমার যে পার্টনার ছিল তাদের কাছে হিসাব নিতে গেলে তারা আমাকে কোন প্রকার হিসাব না দিয়ে তারা পুনরায় আবার মালামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু আমি এতে অপারগতা স্বীকার করলে তারা আমার সাথে দুর্ব্যবহার করে এবং বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে। যার ফলে আমি উক্ত মালামাল উঠাতে পারছিনা এবং সাধারণ জনগণের মাঝে তা বিক্রিও করতে পারছি না। তিনি আরো বলেন, এ ব্যাপারে আলোচনা চলছে, যদি সমঝোতা হয় তাহলে পুনরায় উক্ত ডিলারে চাল দেয়া শুরু হবে।
উক্ত ডিলারের একজন পার্টনারের সাথে আলাপ করলে তিনি বলেন, যিনি প্রকৃত ডিলার তার সাথে সমঝোতার মাধ্যমে আমরা চাউল এবং আটা বিক্রির সিদ্ধান্ত করি। আমরা ঠিকঠাক মতো দুমাস দেয়ার পর উক্ত ডিলার মহিউদ্দিন আমাদের কাছে হিসাব চাইলে তাকে আমরা হিসাব দিলে তিনি তাতে অসঙ্গতি জানায় এবং মহিউদ্দিন তিনি একাই উক্ত ডিলার চালাতে সম্মতি প্রকাশ করে।
তিনি আরো বলেন, যেহেতু আমরা তিনজন একমত পোষণ করে উক্ত ডিলারটি চালানোর জন্য সিদ্ধান্ত নেই সেখানে আকস্মিকভাবে মহিউদ্দিন একাই তিনি চালাতে চাইছেন। মহিউদ্দিন দীর্ঘ প্রায় ছয় দিন যাবৎ কোন প্রকার মালামালের চালান  না দেওয়ার কারণে উক্ত ডিলার কোন প্রকার মালামাল বিক্রি করা সম্ভব হচ্ছে না। এতে করে একদিকে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ এবং খেটে খাওয়া মানুষ।
এখন সাধারণ জনগণের প্রশ্ন অভ্যন্তরীণ সমস্যার কারণে সাধারণ লোকজন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০