chandpurdarpan
১২ নভেম্বর ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা

Oplus_16908288

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সংলগ্ন সমিতির পোলের গোড়ার কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুহুল আমিন। তিনি ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড়ালি এলাকার হোসেন আহমেদের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে প্রাথমিক অবস্থায় জানা যায়।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুর এলাকার সমিতির পোলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসীর ধারণা, তিনি ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। ঘটনাস্থলে বর্তমানে ফরিদগঞ্জ থানা পুলিশ রয়েছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০