chandpurdarpan
২ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের জন্য অপশক্তি উঠে পড়ে লেগেছে : তানভীর হুদা

মতলব উত্তরে উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। ছবি ঃ চাঁদপুর দর্পণ।

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তানভীর হুদা বলেছেন, স্বাধীনতাবিরোধী ও ২৪-এর গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারচক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে, জনগণ ভোট দিতে পারলে এবার বিএনপি ক্ষমতায় আসবে। তাই তারা নানা কৌশলে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে মতলব উত্তর মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন মোহনপুর গ্রামের বেপারী বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তানভীর হুদা বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে। এখন নির্বাচন বানচালের জন্য অপশক্তি উঠে পড়ে লেগেছে । তারা গণভোটের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। মাত্র তিন মাস বাকি এই সময়ের মধ্যে গণভোট আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে জাতীয় নির্বাচন ব্যাহত করা।
তিনি আরও বলেন, একটা নির্বাচন আয়োজন করতে শত শত কোটি টাকার প্রয়োজন হয়। গণভোটের নামে নতুন করে বিভাজন সৃষ্টি করে নির্বাচন পেছানোর ফাঁদ পেতেছে ষড়যন্ত্রকারীরা। সরকারকেও তারা নানা চাপ ও হুমকি দিচ্ছে। বিএনপি নেতাকর্মীদের এখন সবচেয়ে বেশি দরকার ঐক্যবদ্ধ থেকে এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকা।
মতলবের ইতিহাস তুলে ধরে তানভীর হুদা বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শাসনে মতলবের মানুষ নির্যাতিত হয়েছে। বিশেষ করে মোহনপুর ইউনিয়নের মানুষ পরাধীন ছিল, নিজেদের পছন্দমতো ভোট দিতে পারেনি। এবার সুযোগ এসেছে ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের মানুষকে ভোট দিন, ১৭ বছরের দুঃখ ঘোচান।
মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০