chandpurdarpan
৩১ অক্টোবর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক ঘর নির্মাণ করে দিচ্ছেন শতবর্ষী রসুল গাজীর

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের শতবর্ষী বৃদ্ধ রসুল গাজী।  পেশায় গোর-খোদক। সমাজের অবহেলিত এই মানুষটির বসবাস ছিল একটি জরাজীর্ণ, ভাঙাচোরা ঘরে।
সম্প্রতি ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রসুল গাজীর কষ্টের জীবনযাপন চোখে পড়ে। বিষয়টি নজরে আসে তারেক রহমানের।
তারেক রহমান বিষয়টি জানার পর মানবিক উদ্যোগ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে রসুল গাজীর জন্য একটি নতুন বাড়ি তৈরির নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরপরই শেখ ফরিদ আহমেদ মানিক নিজ উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং জেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত ঘর নির্মাণের দায়িত্ব দেন।
এসময় শতবর্ষী রসুল গাজী নতুন ঘর পাওয়ার খবর শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জীবনে এত বড় উপকার কেউ করে নাই। আল্লাহ জিয়ার ব্যাটা তারেক রহমান ও মানিক ভাইকে মঙ্গল করুন।
মানবিক এই উদ্যোগে চাঁদপুর জুড়ে ব্যাপক প্রশংসার জোয়ার উঠেছে। স্থানীয়রা বলছেন, বিএনপি শুধু রাজনীতি করে না, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার সময় পাশে দাঁড়ায়—এই উদ্যোগ তারই বাস্তব উদাহরণ।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করকে আসলে এই ঘরটি তাদের চোকে পড়ে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রসুল গাজীর কষ্টের জীবনযাপন তুলে ধরলে আমাদের নেতা তারেক রহমানের চোখে পড়ে। তার নির্দেশেই আমরা নির্দেশেই আমরা রসুল গাজীর ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। তিনি একজন মানবসেবক। তার প্রতি সম্মান জানাতে এবং তার শেষ জীবনে একটু স্বস্তি দিতে আমরা এই ঘর উপহার দিচ্ছি।
রসুল গাজীর মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপির এই মানবিক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০