chandpurdarpan
২৯ অক্টোবর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এ দেশের বেশিরভাগ মানুষ বিএনপিকে ভালোবাসে : আক্তার হোসেন মাঝি

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

 সুজন আহম্মেদ : চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর (বুধবার) রাতে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, এবং জেলা বিএনপির নেতা দীন মোহাম্মদ জিল্লু। প্রধান বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন,বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করে রাজপথে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে বলেই আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের সামনে সুসময় হাতছানি দিচ্ছে। সেই সুসময়কে স্পর্শ করতে হলে আগামী কয়েকটি মাস আরও বেশি পরিশ্রম করতে হবে।
তিনি আরও বলেন,নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। তাই অতীতের দুঃখ-কষ্ট ভুলে গিয়ে দলকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে নামতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করতো, কারণ তাদের জনসমর্থন ছিল না। কিন্তু এদেশের বেশিরভাগ মানুষ বিএনপিকে ভালোবাসে, তাই আমাদের সে পথ অবলম্বন করতে হবে না।
চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক সম্পর্কে তিনি বলেন, “মানিক ভাই ১৭ বছর ধরে নেতাকর্মীদের আগলে রেখেছেন। তিনি নিঃস্বার্থভাবে বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হবেন শেখ ফরিদ আহমেদ মানিক, এতে কোনো সন্দেহ নেই। এই আসনটি আমরা তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই।” সভা পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মোঃ কবির সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাআলম, মোঃ ফাহিম, হুমায়ূন আহমেদ কাউসার, শাহাদাত হোসেন রুবেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০