chandpurdarpan
২৪ অক্টোবর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলবে ‘পিএইচপি কুরআনের আলো’  চাঁদপুরের অডিশন রাউন্ড সম্পন্ন

শামসুজ্জামান ডলার ও জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তর ঃ মতলব উত্তরে ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধানে-২০২৬ প্রতিযোগিতার এর অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে। অডিশনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসা থেকে ২৬ জন কুরআনের হাফেজ অংশ নেয়। এর মধ্যে ৪ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে ঢাকা যাওয়ার ইয়েস কার্ড পেয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় দিনব্যাপী জেলা পর্যায়ের এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
পূর্ণ ৩০ পারা কোরআন মজিদের অনুর্ধ্ব ১৬ বছর বয়সী হাফেজরা এই প্রতিযোগিতায় অংশ নেন। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ২৬ জন প্রতিযোগী এতে অংশ নেয়। তাদের মধ্য থেকে চার জনকে বাছাই করা হয় প্রতিভাবান হাফেজকে। বাছাই পর্বের বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী জায়েদ বিন ইউসুফ, ক্বারী এইচএম মাঈন উদ্দিন খান ইসলামাবাদী।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চারজনকে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫ লাখ টাকা পুরস্কার রয়েছে।
বাছাই পর্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম এর প্রতিষ্ঠাতা মাজাকাত হারুন মানিক। এছাড়া উপস্থিত ছিলেন  ডা. আব্দুল মোবিন, মুফতি মাসরুল হক, মো. কামরুজ্জামান, দেওয়ান আবুল বাশার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০