chandpurdarpan
১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর শহরের যানজট নিরসনে বাইপাস রাস্তাসহ ইচুলী দিয়ে ডাকাতিয়া নদীর ওপর একটি ব্রীজ নির্মাণ করা প্রয়োজন : অ্যাড. সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার ঃ সত্য সাহস ও সুন্দর এই পথচলায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় এ সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, মানুষ পত্র-পত্রিকার মাধ্যমেই নানাবিধ সমস্যার সমাধান খুঁজে। যেমন এই শহরে যানজট নিত্যদিনের সমস্যা। সেই সমস্যা সমাধানে বাইপাস রাস্তাসহ ইচুলী দিয়ে যদি ডাকাতিয়া নদীর ওপর একটি ব্রীজ নির্মাণ করা হয়। তাহলে এক রাস্তায় গাড়ী যেতো অন্য রাস্তায় আসতো। তবে এই যানজট হয়তো কিছুটা কমতো। আবার বিনোদনের জন্যও তেমন ভালো কোন শিশু পার্ক নেই। এমন নানাবিধ সমস্যা পত্রিকার মাধ্যমে তুলে ধরলেই সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হলে এগুলোর সমাধান দ্রুত হবে।
তিনি আরও বলেন, আমি নিজেও একসময় লেখালেখি করতাম। আমার একটি পাক্ষিক পত্রিকাও ছিলো। তবে এখন এটি আর বের হয় না। তবে সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই। আমি যে কয়টি পত্রিকা পড়ি তারমধ্যে কালবেলাও রয়েছে। আমি এই পত্রিকার সাংবাদিকসহ পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।
প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা বলেন, সাংবাদিকদের কাছে মানুষ অতিরঞ্জিত প্রত্যাশা রাখে। তবে ভাবা দরকার, সবাই ঘুমিয়ে থাকবে আর সাংবাদিকরা জেগে থাকবে তা হয়না। এর পরেও কোন ঘটনা ঘটলে তা ঠিকই প্রকাশ করেন সাংবাদিকরা। কোনভাবেই তা চেপে রাখা সম্ভব নয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, এনসিপি চাঁদপুর জেলার মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারসহ অন্যরা।
দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু, দৈনিক কালবেলার কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, াহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম,হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদের,মতলব দক্ষিণ প্রতিনিধি আল আমিন ভূঁইয়া,হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম,দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, দনিক মতলবের আলোর প্রতিনিধি হোসেন গাজী, ইলশেপাড়ের প্রতিনিধি আল আমিন ছৈয়াল প্রমূখ।
বক্তারা, আগামীতেও দৈনিক কালবেলা জনগণের প্রত্যাশা পূরণে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সাংবাদিকতা ও সংবাদ পাঠক সমাজকে উপহার দিবে বলে প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০