chandpurdarpan
১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি-২০২৫ চাঁদপুর জেলায় পাসের হারে চাঁদপুর সরকারী কলেজ ও জিপিএ-৫ পেয়ে এগিয়ে চাঁদপুর সরকারী মহিলা কলেজ

৬৯টি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৭৬ জন, পাসের হার ৪৮.৬২%, ১টিতে ফেল করেছে সবাই


মাজহারুল ইসলাম অনিক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এ বছর চাঁদপুর জেলার ৬৯ টি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৭৬ জন, পাসের হার ৪৮.৬২%। ১৪ হাজার ৩শ’১০ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬হাজার ৯শ’৫৭ জন কৃতকার্য ও ৭ হাজার ৩শ’৫৭ জন অকৃতকার্য হয়। ৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাশ করেনি। জিপিএ ৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও পাসের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলার ৬৯ টি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৭৬ জন শিক্ষার্থী, পাসের হার ৪৮.৬২%। পরীক্ষায় ১৪ হাজার ৩শ’১০ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৯শ’৫৭ জন কৃতকার্য ও ৭ হাজার ৩শ’৫৭ জন অকৃতকার্য হয়।
চাঁদপুর সদরের ১৪টি কলেজ থেকে ৩ হাজার ৬শ’ ৭ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ২ হাজার ৩শ’২৮ জন কৃতকার্য হয়, পাশের হার ৬৪.৫৪%, জিপিএ ৫ পেয়েছে ১৬৮ জন।
ফরিদগঞ্জ উপজেলার ৮টি কলেজ থেকে ১ হাজার ৬শ’ ৩৭ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ১৮ জন কৃতকার্য হয়, পাসের হার ৬২.১৯%, জিপিএ ৫ পেয়েছে ২৬ জন।
হাইমচরের ৪টি কলেজ থেকে ৫শ’ ৪১ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ১শ ৮১ জন কৃতকার্য হয়, পাশের হার ৩৩.৪৬%, জিপিএ ৫ পেয়েছে ৬ জন।
হাজীগঞ্জের ৯ টি কলেজ থেকে ২ হাজার ৯শ’ ৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৬শ’৬৪ জন কৃতকার্য হয়, পাসের হার ৫৭.৩০%, জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন।
কচুয়ার ৯টি কলেজ থেকে ১ হাজার ৭শ’ ৪২ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫শ’৫১ জন কৃতকার্য হয়, পাসের হার ৩১.৬৩%, জিপিএ ৫ পেয়েছে ১৫ জন।
মতলব দক্ষিণের ৭টি কলেজ থেকে ৯শ’ ৬৩ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩শ’৩৪ জন কৃতকার্য হয়, পাসের হার ৩৪.৬৮%, জিপিএ ৫ পেয়েছে ২ জন, শতভাগ পাশ ১ টি।
মতলব উত্তরের ১২টি কলেজ থেকে ১ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪শ’১৯ জন কৃতকার্য হয়, পাসের হার ২৩.০২%, জিপিএ ৫ পেয়েছে ২ জন।
শাহরাস্তির ৬টি কলেজ থেকে ১ হাজার ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪শ’৬২ জন কৃতকার্য হয়, পাসের হার ৪২.১৫%, জিপিএ ৫ পেয়েছে ২৩ জন।
চাঁদপুর সরকারি কলেজে সকল বিভাগে অংশগ্রহণ করে ৫৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন। প্রাপ্ত জিপিএ ৫ পেয়েছে ৭০। পাশের হার ৯০ দশমিক ৯৬ভাগ।
চাঁদপুর জেলার উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফলঃ
চাঁদপুর সরকারি মহিলা কলেজে সকল বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ৫৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাসের হার ৭৮ দশমিক ৩২ ভাগ।
চাঁদপুর আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ৫০৯ জন উত্তীর্ণ হয় ৩৮৩ জন জিপিএ-৫ পেয়েছে ৭জন, পাসের হার ৭৬ ভাগ।
এছাড়া জেলার মতলব দক্ষিণ উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি। আর একই উপজেলার ডঃ শামসুল হক মডেল কলেজ। পরীক্ষার্থী এক জন। পাস করেছে ১জন। পাশের হার শতভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০