chandpurdarpan
১৪ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাইফয়েড একটি প্রাণঘাতি ব্যাধি হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে সহজেই এটি প্রতিরোধ করা সম্ভব : জেলা প্রশাসক 

স্টাফ রিপোর্টার ঃ টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সফল করতে ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর-এর আয়োজনে ধর্মীয় নেতৃত্বের সমন্বয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর-এর উপ-পরিচালক সেলিম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতি ব্যাধি হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে সহজেই এটি প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর ১৫ বছরের নিচে প্রায় ৫ হাজার ৫০০ শিশু টাইফয়েড জ্বরে মারা যায়। তাই টিকাদান কার্যক্রমে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এতে আমাদের আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভায় চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, জেলা সিভিল সার্জন ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। সভায় জানানো হয়, ১২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চাঁদপুর সহ সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। এতে চাঁদপুর জেলায় মোট ৮ লক্ষ ৮ হাজার ৫১৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস বয়স পূর্ণ (২৭০ দিন) থেকে ১৫ বছর বয়সী (১৪ বছর ১১ মাস ২৯ দিন) শিশু-কিশোরদের এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। স্কুলগামী শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে এই টিকা নিতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০