chandpurdarpan
১২ অক্টোবর ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দল যাকেই ধানের শীষ দেয় আমি তাঁর পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ : আলহাজ্ব ড. জালাল উদ্দিন

শামসুজ্জামান ডলার/জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তর : রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তর উপজেলার ছেংগারচরে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ অক্টোবর) বিকালে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটে। এসময় চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ী বাড়ী গিয়ে মা-বোনদের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আমাদের প্রিয় ও অপসহীন নেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। আপনারা যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনসভায় উপস্থিত হয়েছেন আপনারা সবাই বাড়ী বাড়ী গিয়ে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন।
তিনি আরো বলেন, উঠান বৈঠক ও বাড়ী বাড়ী গিয়ে মা-বোনদের কাছে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমরা আমাদের দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণা করছি। দল যাকেই দলীয় মনোনয়ন দেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রতীকের পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।
আগামী জাতীয় নির্বচন সম্পর্কে তিনি বলেন, ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন। এই নির্বাচন আর আগের মতো হবে না, এই নির্বাচন রাতে নয় দিনে হবে। সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে ড. জালাল উদ্দিন তাঁর বক্তব্যে আরো বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশ স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। এক্ষেত্রে ভোটটা বিএনপিকেই দিতে হবে এমনটা নয়। তাহলে ফ্যাসিস্ট সরকারের সাথে আমাদের পার্থকি কি? তাইতো ড. জালাল উদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে যান, তাদের ভালোবাসা অর্জন করুন, যাতে সাধারণ মানুষের ভোট বরাবরের মতো আমরাই পাই, ধনের শীষেই পাই।
ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি নান্নু মিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান ও আব্দুল গনি তপাদার,
ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা বলরাম গোস্বামী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, সমাজসেবক মাওলানা ড. আব্দুল মান্নান, আব্দুল হালিম মাষ্টার প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০