Chandpur Darpan
৬ অক্টোবর ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ২০টি অভিযান ও ৩ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২২ দিনের অভিযানে চাঁদপুর নৌ-সীমানায় টাক্সফোর্স কর্তৃক ২০টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং মামলা হয়েছে ৩টি। আজ ৫ অক্টোবর রোবাবার সন্ধ্যায় অভিযানের তথ্য প্রতিবেদন আকারে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে। এ ছাড়াও ১ শ ২০টি মাছের আড়ৎ, ৩ টি অবতরণ কেন্দ্র ও ৪৬ স্থানীয় বাজার পরিদর্শন করা হয়েছে।
জেলা মৎস্য অফিস কর্তৃক প্রেরিত প্রতিবেদন থেকে জানা গেছে-৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা উপকূলীয় সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এবং চলমান থাকবে বলে চাঁদপুর জেলা মৎস্য অফিস জানিয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান,‘ চাঁদপুর জেলার সব নদ-নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশের নিরাপদ প্রজনন রক্ষায় আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে ও থাকবে। জেলেদেরকে সচেতন করার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইলিশ ডিম ছাড়লে এবং বড় হলে তারাই ধরতে পারবে। তারপরও কেউ প্রচলিত আইন অমান্য করে মা ইলিশ ধরলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অভিযানে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ ও কোস্টগার্ড, উপজেলা প্রশাসন- চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ এবং সকল মৎস্য কর্মকর্তা-কর্মচারীগণের সার্বিক সহযোগিতা রেয়েছে ।
জেলার ৪৫ হাজার ৬শ ১৫ নিবন্ধিত জেলে পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কি.মি.এলাকা জুড়ে জেলে রয়েছে। ইলিশ ধরা থেকে বিরত জেলেদের ২৫ কেজি করে চাল দেয়ার সরকারি সিদ্ধান্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০