Chandpur Darpan
৪ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা : মতলবে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় নাঃগঞ্জের আলোচিত জাকির খান

শামসুজ্জামান ডলার, মতলব উত্তরঃ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকারের বাড়িতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আলোচিত সাবেক সভাপতি জাকির খানের উপস্থিতি অনুষ্ঠানে একটি ভিন্নমাত্রা যোগ হয়। জাকির খানকে দেখতে মতলব উত্তর-মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকা থেকে  বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে ভীর জমায়।
এ সময় জাকির খান বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে।
কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, বাংলাদেশের মানুষ এখনো ভোটের অধিকার প্রয়োগে আগ্রহী। তারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, গণবিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই ফেব্রুয়ারির নির্বাচন কোন ষড়যন্ত্রই বানচাল করতে পারবে না। বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য যে সংগ্রাম করছে, ইনশাল্লাহ মানুষ ভোটের মাধ্যমে সেই ধারাকে অব্যাহত রাখবে।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, মতলবে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ রয়েছে। শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষ হয়ে কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করব।
জেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. মাহাবুব আহমেদ শামীম বলেন, আজকের এই মিলনমেলাই প্রমাণ করে মতলবে বিএনপি এক ও ঐক্যবদ্ধ। ধানের শীষের প্রতীক যাকেই দেওয়া হোক না কেন, আমরা তাকে বিজয়ী করব। রাজনীতিতে গ্রুপিং থাকবে, তবে সেটি অসুস্থ প্রতিযোগিতায় পরিণত হওয়া উচিত নয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. বশির আহাম্মেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকার, সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মফিজুল ইসলাম প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০