Chandpur Darpan
৪ অক্টোবর ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মা ইলিশ সংরক্ষণ অভিযানকালীন সময়ে কোনো জেলে কিস্তির টাকা পরিশোধ করবেন না : জেলা প্রশাসক 

শামসুজ্জামান ডলার/জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তর : মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মতলব উত্তর উপজেলার ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়ন বিষয়ক জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তার বক্তব্যে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানকালীন সময়ে কোনো জেলে কিস্তির টাকা পরিশোধ করবেন না। এ বিষয়ে জেলার এনজিও ও সমিতিকে চিঠি দেওয়া হয়েছে। এবার যে জায়গায় অবৈধভাবে মাছ বিক্রি হবে, সেই জায়গার মালিক ও যিনি বাজার করার সুযোগ করে দেবেন তাকেও আইনের আওতায় আনা হবে। তবে আইন প্রয়োগের চেয়ে সচেতনতাই মূল হাতিয়ার।
জেলেদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, আপনাদের জমি, ব্যবসা, সন্তান, চাকরি সবকিছুই নির্ভর করছে নদীর ওপর। নদীতে মাছ না থাকলে আপনারা জীবিকা নির্বাহ করবেন কীভাবে? তাই টিকে থাকতে হলে নদীতে মাছের বংশবৃদ্ধি রক্ষায় আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি স্পষ্ট করে বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এর প্রজনন রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হবে। তাই এই অভিযানে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বিসিজি চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ।এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন, এবং মৎস্যজীবী প্রতিনিধি ফুলচান বর্মন। আলোচনা শেষে জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০