Chandpur Darpan
১ অক্টোবর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের উন্নয়নে ভেদাভেদ ভুলে সবাই মিলে কাজ করবো : জেলা প্রশাসক 

Oplus_131072

জাহিদুল ইসলাম, হাইমচর ঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় তারা উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতি ও সহযোগিতার বার্তা দেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “এখন যেমন সম্প্রীতির বন্ধন আছে, এই বন্ধন ভবিষ্যতেও থাকবে। এই পূজা তো বিজয় দশমীর মাধ্যমেই শেষ, কিন্তু আমরা এই বিজয় দশমী পযর্ন্ত আটকে থাকবো না, এরপরেও বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের উন্নয়নে, আমরা একসাথে সবাই মিলে কাজ করব। এখানে কোনরকম ভেদাভেদ থাকবে না। এটাই হোক এই মহা অষ্টমীর আমাদের সবার প্রার্থনা।
তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, “আমরা যেমন অভিভাবক হিসেবে আপনাদের খোঁজখবর নিতে এসেছি, আপনারও আমাদেরকে আপনাদের যেকোনো সমস্যার বিষয়ে অবগত করবেন। আমরা সে সকল সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করব। নির্বিঘ্নে যেন পূজা উদযাপন করতে পারেন আপনারা সেজন্য জেলা ও সকল উপজেলা প্রশাসন কাজ করছে এবং আপনাদেরকে নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এবং বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাইমচর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ সহ হাইমচর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০