chandpurdarpan
৯ ডিসেম্বর ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না : অ্যাড. মো. শাহজাহান মিয়া

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। সোমবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এসব কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং স্থানীয় নানা সমস্যার কথা শুনেন। গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জনগণের সমর্থন ও ভোটে দাঁড়িপাল্লা মার্কায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন করা হবে। রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না।

তিনি আরো বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিজস্ব জনশক্তির মাধ্যমে তালিকা প্রস্তুত করে সরাসরি তাদের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।

দুর্নীতি, দুঃশাসন ও মানুষের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের সুযোগ-সুবিধা জনগণের অধিকার। কোনো দুর্নীতিবাজ বা স্বার্থান্বেষী গোষ্ঠীকে এসব অধিকার হরণ করতে দেওয়া হবে না।

উঠান বৈঠক ও পথসভায় সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ সংগঠনের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

গণসংযোগে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এবং তারা এলাকার উন্নয়ন, সেবা, বিচার এবং অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরেণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০