chandpurdarpan
৩০ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে  : আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা, শাহরাস্তি :
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও ৬টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ইউপি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পথসভার আয়োজন করা হয়।
ইউপি বিএনপির সভাপতি মোঃ আলী আকবর বেপারির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক। তিনি তার বক্তব্য বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। জনগণই রাষ্ট্রের মালিক—এ সত্যকে পুনরুদ্ধার করতেই আমাদের আন্দোলন।তিনি আরও বলেন—ভবিষ্যতে কোনো জুলুম-নির্যাতন, হয়রানি বা মিথ্যা মামলা চলতে দেওয়া হবে না। প্রশাসনিক অপব্যবহার, অকারণ দরবার সংস্কৃতি ও ক্ষমতার দম্ভের অবসান ঘটিয়ে মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়া হবে।নির্বাচিত হলে বিনা ওয়ারেন্ট বা বিচারবহির্ভূত পুলিশি হয়রানির অবসান, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণে দক্ষ মানবসম্পদ গঠন,রেশন কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড ও ‘আদার কার্ড’ চালুর মাধ্যমে জনসেবায় কাঠামোগত সংস্কার, তরুণদের মাদক, পরকীয়া ও পারিবারিক অশান্তি সৃষ্টিকারী প্রবণতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্যোক্তা ও আউটসোর্সিং খাতে যোগ্য করে তোলা, মাধ্যমিক–উচ্চমাধ্যমিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় বাড়তি গুরুত্ব,চলমান সরকারি ভাতা বৃদ্ধি এবং মসজিদের ইমাম–মোয়াজ্জেমদের জন্য ন্যায্য ভাতার ব্যবস্থা করা হবে। আজ মোবাইল ফোনের ভুল ব্যবহারে সংসারে ভাঙন বাড়ছে, শিশু অনাথ হচ্ছে—এ বাস্তবতা রোধে সামাজিক উদ্যোগ প্রয়োজন।তিনি বিএনপির স্বপ্ন তুলে ধরে বলেন, গুড গভর্ন্যান্স প্রতিষ্ঠাই আগামী দিনের লক্ষ্য। একই সঙ্গে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আশা প্রকাশ করেন—তিনি সুস্থ হয়ে জীবনে শেষবারের মতো ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন।বক্তব্য শেষে আয়োজক ও উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন—শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী, মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, হাছান আহম্মেদ টিপু, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, আলী হোসেন মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, যুগ্ম আহ্বায়ক এড. শাহেদুল হক সোহেল মজুমদার, যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, যুগ্ম সদস্য সচিব মাসুদ কবির, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, মোশারেফ হোসেন টুটুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলাল, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার, তাফাজ্জল হোসেন, মহিলা দলের নেত্রী রৌশন আক্তার প্রমুখ। ওইদিন পশ্চিম সূচীপাড়া সপ্রাবি মাঠ, দৈকামতা ফেয়ারা বেগম বিদ্যাশ্রম মাঠ, সুচীপাড়া দিঘির পাড়, বসুপাড়া সপ্রাবি মাঠ, ধামরা সরকারি সপ্রাবি মাঠ ও শোরশাক মাঠে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০