chandpurdarpan
২৮ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেন গুপ্ত আর নেই

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ, সংগীতগুরু এবং চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত (৭৪) আর বেঁচে নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকার মিরপুরস্থ ডেলটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও চাঁদপুরের সংস্কৃতিপ্রেমী মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ নভেম্বর) ঢাকায় তার ছেলের বাসায় থাকাকালীন তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ছিলেন।
স্বপন সেনগুপ্ত তাঁর সুদীর্ঘ জীবনে প্রায় ৫৩ বছর ধরে চাঁদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘চাঁদপুর সংগীত নিকেতনে’ অধ্যক্ষের গুরুদায়িত্ব পালন করে এসেছেন, যা শুরু হয়েছিল ১৯৭২ সাল থেকে। তাঁর হাতেই বহু প্রতিভাবান শিল্পী সংগীত জগতে পরিচিতি লাভ করেছেন। এছাড়াও তিনি চাঁদপুরের ঐতিহ্যবাহী বর্ণচোরা  নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
চাঁদপুর শহরের কদমতলা নিবাসী প্রয়াত স্বপন সেনগুপ্তের পিতা মৃত রসিক রঞ্জন সেনগুপ্ত এবং মাতা বরুনা বালা সেনগুপ্ত। তিনি কণ্ঠশিল্পী মিরা সেনগুপ্তের স্বামী। তাঁদের দু ছেলে রয়েছে। বড় ছেলে ডা. কৌসিক সেনগুপ্ত এবং ছোট ছেলে কল্লোল সেনগুপ্ত, যিনি নিটল টাটা গ্রুপে কর্মকর্তা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,  বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে তাঁর মরদেহ চাঁদপুরের কদমতলায় নিজ বাসভবনে আনা হয়। বাসায় কিছুক্ষণ রাখা হয়। সেখানে তাঁর মরদেহে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রসহ বিভিন্ন  সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী জানান। এরপরে মরদেহ কোড়ালিয়া সংগীত নিকেতন প্রাঙ্গণে নেয়া হয়। সেখানে সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলীসহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। এ সময় স্বপন সেনগুপ্তের বহু সঙ্গীত শিক্ষার্থী উপস্থিত থেকে কান্নায় ভেঙ্গে পড়ে।  সবশেষে রাত ১২টায় চাঁদপুর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
স্বপন সেনগুপ্তের মৃত্যুতে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর জীবনব্যাপী সংগীত সাধনা এবং প্রায় ৫৩ বছর ধরে শিক্ষকতার মাধ্যমে অসংখ্য শিল্পী সৃষ্টি করার কাজটি তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০