chandpurdarpan
২৪ নভেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্নের চাঁদপুর গড়তে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী

oplus_0

চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী।


স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে শহরের আদালতপাড়া, কদমতলা, নতুনবাজার পুলিশ ফাঁড়ির সামনে ও সিএনজি স্ট্যান্ডসহ কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করা হয়। এসময় চাঁদপুর-হাইমচর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষে ভোট প্রদানের জন্যও ভোটারদের অনুরোধ করা হয়।

লিফলেট বিতরণকালে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই নির্বাচনটি আপনারা (নেতা-কর্মীরা) কঠিনভাবে নিবেন, কারণ নির্বাচন অনেক কঠিক হবে। আমরা বিগত ১৭ বছর একমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের পর আমরা অন্তঃভর্তীকালীন সরকার পেয়েছি, আর এই অন্তঃবর্তীকালীন সরকারের অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো এবং ধানের শীষের প্রার্থীককে বিজয়ী করবো। বিগত ১৭ বছর আমাদেরকে সাথে নিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক কাঁধে কাঁদ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। চাঁদপুর-৩ আসন থেকে যদি আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন, তাহলে সকলকে সাথে নিয়ে চাঁদপুরকে তিনি উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত করবেন। আপনারা স্বপ্নের চাঁদপুর গড়তে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন।

এ সময় চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিব উল্লাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ শহীদ ঢালী, সমন্বয়কারী জেলা বিএনপির  পরিবেশ বিষয়ক সালাউদ্দিন সেলিম, সাবেক পৌর বিএনপির দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ ভূঁইয়া, ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক সোহেল গাজী, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, পৌর যুবদলের সদস্য মিরন ভূঁইয়া, খোকন প্রধান, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মরু দাস, ১০নং ওয়ার্ড ৪নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, ১০ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০