chandpurdarpan
১৭ নভেম্বর ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদেরকে  প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে  ভোট চাইতে হবে : অ্যাড. সলিম উল্যা সেলিম

অমরেশ দত্ত জয় :

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিমের নেতৃত্বে শহরের ১২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে  গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতৃবৃন্দ।

১৬ নভেম্বর রোববার বিকেলে শহরের বিপনীবাগ থেকে শুরু হয়ে নাজিরপাড়া, স্টেডিয়াম রোড়, দর্জি ঘাট হয়ে মেশিন রোড এসে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, চাঁদপুর -৩ আসন অনেক বড় এরিয়া। আমাদের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাইরে একার পক্ষে প্রতিটি ঘরে ঘরে যাওয়া সম্ভব না। কাজেই তার হয়ে আমাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে এবং তারেক রহমানের ৩১ দফার কথা পৌঁছে দিতে হবে। প্রতিদিন আমাদের এই নির্বাচনী কার্যক্রম চলবে।নির্বাচন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমারা ভোটারদেরকে ভোট কেন্দ্র আনতে উৎসাহিত করতে হবে এবং ধানের শীষের পক্ষে আকৃষ্ট করতে হবে। যাতে প্রিয় নেতা মানিক ভাই জয়যুক্ত হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক  অ্যাডভোকেট জহির উদ্দিন বাবার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কোহিনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, চাঁদপুর জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক আরিফ ইকবাল লিটু তালুকদার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  মিন্টু দেওয়ান , সাধারণ সম্পাদক  মইনুল ইসলাম টিটু,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খান,ওয়ার্ড যুবদলের সভাপতি  আনোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফারুক ঢালী,সাংগঠনিক সম্পাদক  অফিল মিজি,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক রাজু,সদস্য সচিব মাসুম ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

২

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৩

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৪

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৫

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৬

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৭

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৮

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

৯

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১০

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১১

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১২

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৩

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৪

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৫

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৬

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৭

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৮

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৯

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

২০