chandpurdarpan
১৪ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করণের জন্য ছাত্র সমাজের নেতৃত্ব প্রত্যাশা করছি : লায়ন মো. হারুনুর রশিদ

0-4024x1784-0-0-{}-0-12#

গাজী মমিন,ফরিদগঞ্জ :

২৪ এর কোটা বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ বিরোধী ও সর্বশেষ গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য যুগে যুগে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় জন্মভূমি ফরিদগঞ্জ উপজেলার ক্যান্সার হিসেবে চিহ্নিত মাদকের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে ছাত্র সমাজ ও যুবসমাজকে অগ্রণি ভূমিকা নিতে হবে। কারণ আমাদের সমাজ ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে মাদক। যেখানেই যাই, সেখানেই সকলেই মাদককে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছে। তাই আমি ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করণের জন্য ছাত্র সমাজের নেতৃত্ব প্রত্যাশা করছি। আশা করছি তারা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপটুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ চাঁদপুরের ফরিদগঞ্জের কালির বাজার কলেজে মাদক মুক্ত সমাজ গড়তে ছাত্রসমাজ ও যুবসমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজের মিলনায়তনে কলেজ অধ্যক্ষ হাফিজ আল মামুনের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফাই যথেষ্ট। কারণ এই ৩১ দফার মধ্যেই সকল কিছুই নিহিত। ২৫তম দফায় এদেশের শিক্ষা নিয়ে বলা হয়েছে। যা এদেশের শিক্ষক সমাজের অন্যতম দাবি। তাই আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ করে তরুণ সমাজ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে ৩১ দফার সফল বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, প্রবাসী বিএনপি নেদা শরীফ খান, কালির বাজার কলেেেজর গভণিং বডির সদস্য ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, মহিলা নেত্রী শারমিন করিম, লিপি হুসাইন, ছাত্রদল নেতা মনির হোসেন, হোসেন আহাম্মদ প্রমুখ।

পরে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদেও সাতে মাদক মুক্ত সমাজ সগড়ার বিষয়ে অনুরূপ মতবিনিময় সভা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০