chandpurdarpan
১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিষয়ক কমিটির আহ্বায়ক, জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল ১২ নভেম্বর বুধবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্যে বিভাজন থাকুক আমি সেটা চাই না। আমি শুনেছি একসময় সকল মুক্তিযুদ্ধা এখানে আসতে পারতনা। আমি সেই বিভাজন দূর করতে চাই। আমি মুক্তিযুদ্ধের সম্মান দিতে ত্রুটি করি না। তবে আপনি একজন মুক্তিযুদ্ধা এই গৌরব ধরে বসে থাকলে হবে না। আপনারা তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। আমি চাই মুক্তিযুদ্ধের এক করে রাখতে, তাহলে আপনারা কেন চেষ্টা করেননা এক থাকতে।

তিনি আরো বলেন, আমি দ্বায়িত্ব গ্রহনের পর মুক্তিযোদ্ধা সংসদের একাউন্ডে ৭২ হাজার টাকা পেয়েছি, এখন ব্যালেন্স আছে ৫ লাখ টাকা। এছাড়াও গত ১৪ মাসে স্টাফদের বেতনসহ কাজ বাবদ আরো ৫ লাখ টাকা ব্যায় করা হয়েছে ৫ লাখ টাকা। তাহলে ১৪ মাসে প্রায় ১০ লাখ টাকা আয় করতে পেরেছে। আমি আশা করবো এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী আবুল হাশেমের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহদাত হোসেন সাবু পাটওয়ারী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, প্রজন্ম মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম, সদস্য সচিব জাকির হোসেন।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাষ্টার ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের মূখ্য সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাশার, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মো. শাহজাহান গাজী, দেলোয়ার হোসেন মিয়াজী, মনির হোসেন, মো. সোলেয়মান, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ খান, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা সমন্বয়ক মো. শাহজাহান, সাবেক সেনা কর্মকর্তা মো. সফিকুর রহমান প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০