chandpurdarpan
৯ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান তরুণরা সময়কে গুরুত্ব সহকারে কাজে লাগাতে হবে : জেলা প্রশাসক

মোঃ রাছেল,কচুয়া : কচুয়ায় দ্বিতীয় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা পৌরসভা বনাম বিতারা ইউনিয়ন পরিষদ একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়। ৯০ মিনিট খেলায় বিতারা ইউনিয়ন পরিষদকে শূন্য গোলে হারিয়ে ১ গোলে পৌরসভায় চ্যাম্পিয়ন অর্জন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আবু নাছিরের সঞ্চালনায় খেলার মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি বলেন, আমরা প্রায়ই সময় দেখেছি যে, এই ধরনের ফুটবল খেলাধুলাতে মারামারি হয়। এই কারনে যারা এই খেলাটির উদ্যোক্তা ছিলো তারা মনেপ্রাণে জুড়ে খেলাটি পরিচালনা করে ছিলো। আমার খুব ভালো লেগেছে, ১৬টি টিম নিয়ে একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে। এটা শুধু প্রশাসন, পুলিশসহ খেলোয়াড়দের পক্ষে সম্ভব ছিলো না, সকলের সহযোগীতায় সুন্দর একটি টুর্র্নামেন্ট উপহার দিয়েছেন। দুটি দলেই ভালো খেলেছে। পৌরসভা বিজয়ী হয়েছে,সঠিক সময়ে পৌরসভা গোল করে বিজয়ী হয়েছে। তরুণ সমাজ এইদিক সেদিক ভুল কাজ করে। সময়টা পার হয়ে গেলে তুমি সঠিক জায়গায় যেতে পারবে না। সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। সময়টা যখন হেলায় পার হয়ে যাবে,সে সময়টা আর পাবে না। প্রত্যেককে এই বিষয়টি জীবনের ক্ষেত্রে মনে করে রাখবে। এই সুন্দর টুর্নামেন্টের আয়োজককারী বিশেষ করে দর্শকদের ধন্যবাদ জানাই। বিজয়ী দল পৌরসভাকে অভিনন্দন ও রানারআপ বিতারা ইউনিয়নকেও অভিনন্দন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব পিপিএম,এসময় তিনি বলেন, আজকে যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়ে গেছে, এটা যেনো এখানে শেষ না হয়। প্রতিটি ইউনিয়ন,প্রত্যেক স্টুডেন্ট এই ধরনের খেলা অব্যাহত রাখতে হবে। খেলার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত পরিবার,মাদক মুক্ত কচুয়া উপজেলা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম,কচুয়া কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম ।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি মো.খায়রুল আবেদীন স্বপন,উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল,উত্তর কচুয়া বিএনপি সাধারন সম্পাদক মো.ইউসুফ মিয়াজী,উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মো.আবু তাহের মেছবাহ,উপজেলা বিএনপি যুগ্ম-সাধারন সম্পাদক সারফিন হোসাইন,মাহবুব আলম মৃধা,কচুয়া পৌর বিএনপি সভাপতি মো,বিল্লাল হোসেন মজুমদার,সাধারন সম্পাদক সেলিম পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া পৌর জামায়াতের আমির শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাহজুলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, খেলা দায়িত্ব থাকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাফরুল ইসলাম, আবুল কালাম আজাদ,নাছির উদ্দিন নসু,জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কচুয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলার ফুটবল প্রেমিক হাজার হাজার দর্শকরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০