chandpurdarpan
২৫ অক্টোবর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জ রেকর্ড পরিমাণ ৫২ কেজি  গাঁজা উদ্ধার, আটক ১

আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ: ফরিদগঞ্জে রেকর্ড পরিমাণ ৫২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমান নামের এক জনকে আটক করা হয়েছে। আল-আমীন ও মোঃ রুবলে নামক অপর দুইজন পলাতক। শনিবার (২৫-এ অক্টোবর) দুপুরে খাড়কাদিয়া গ্রাম থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ গাঁজা উদ্ধার ও আটক করে।
সূত্র জানিয়েছে, গ্রামের খলিলুর রহমান (৬০) এর বাড়িতে শুক্রবার গভীর রাতে বিপুল পরিমাণ গাঁজা মওজুদ করা হয়। এ খবর পেয়ে জনতা শনিবার সকালে ওই এলাকা ঘিরে ফেলে। তারা গাঁজা উদ্ধারে পাহারা বসায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামের খলিলুর রহমানের গোসল খানায় গাঁজা মওজুদ করা হয়েছিলো। জনতা ঘিরে ফেললে বেশ কয়েকটি গাঁজার পুটলি বাগানের বিভিন্ন স্থানে সরিয়ে রাখা হয়। জনতার সহায়তায় পুলিশ সবগুলো গাঁজা উদ্ধার করে। কয়েকজন জানিয়েছেন, শুক্রবার রাতে টহল পুলিশ ওই গ্রামের সড়কে যানবাহন তল্লাশি করে। তার আগে, একটি প্রাইভেট কার এলাকায় প্রবেশ করে। সন্দেহ জনকভাবে গাড়িটি দিগবেদিক ঘুরছিলো। এলাকাবাসী রাতে লক্ষ্য করে একটি প্রাইভেট কার খলিলুর রহমান এর বাড়িতে প্রবেশ করে। তাদের সন্দেহ হয়। সকালে জনতা বাড়িটি ঘিরে রাখে ও তল্লাশি চালায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানিয়েছেন, খলিলুর রহমানের গোসলখানা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাদা রংয়ের ওই প্রাইভেট কারে খলিলুর রহমানের ছেলে আল আমীন (৩০) ও শাহজাহানের ছেলে মোঃ রুবলে (৩০) ও দুইজন সহযোগী ছিলেন। তারা পালিয়ে গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য দমন আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০